• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

মিসর সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে সোমবার শারম-আল-শেখ রিসোর্টে দুই নেতার বৈঠকের কথা ছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত এক দশকের মধ্যে কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর এটিই প্রথম প্রকাশ্য মিসর সফর।

সিসির দপ্তর থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয়ে কথা বলার পরিকল্পনা ছিল। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার উপায় নিয়েও আলোচনা হওয়ার  কথা।

জানা গেছে, চলতি বছরের জুন মাসে ক্ষমতায় আসার পর আগস্টে নাফতালি বেনেটকে সফরের আমন্ত্রণ জানান সিসি। সেই আমন্তণে সাড়া দিয়ে সোমবার দেশটি সফরে যান তিনি।

Place your advertisement here
Place your advertisement here