মশলাদার খাবার খেলে মেনে চলুন সাত নিয়ম
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ জুলাই ২০২১
Find us in facebook
ঈদের আর খুব বেশি দেরি নেই। উৎসব প্রিয় বাঙালির ঈদের দিনের খাবার বেশ একটু জমিয়েই রান্না করা হয়।
তবে গরমে কিন্তু বেশি তেলমশলা দেওয়া খাবার খেলে শরীর খারাপ হতে পারে৷ বিশেষ করে একদিকে যেমন পেটের সমস্যা তৈরি করে, অন্যদিকে মেদ বৃদ্ধিতেও অবদান রাখে এসব খাবার। এরপরও কোনো না কোনো সময় মশলাদার খাবারগুলো খাওয়া হয়েই যায়। এমন খাবার খাওয়ার পর কি করা প্রয়োজন সেটাই জেনে রাখুন।
১. কুসুম গরম জল পান করুন:
তৈলাক্ত খাবার খাওয়ার পর কুসুম গরম পানি পান করলে পাকস্থলীর কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া হালকা গরম পানি পান করা হলে গ্রহণকৃত খাদ্য ভালোভাবে হজম হয়। তৈলাক্ত খাবার থেকে পেটের সমস্যার সম্ভাবনা কমে আসে।
২. ডিটক্স ওয়াটার পান করুন:
মৌসুমি বিভিন্ন ফলের কয়েকটি টুকরো ফেলে দিন কাচের জগ বা বোতলে। এরপর বোতলটা পুরো ভর্তি করে নিন পানি দিয়ে। ইচ্ছে হলে এর মধ্যে কিছু পুদিনা পাতাও দিতে পারেন। পাত্রসহ পানিটা এবার ফ্রিজে রেখে দিন। সারারাত থাকলে ফলের ফ্লেভারটা পানিতে মিশে যাবে। তারপর পানিটা ছেঁকে পান করুন। এতে শরীরের ভেতরের টক্সিন ও ক্ষতিকর উপাদান বের হয়ে যায়। আর তাৎক্ষণিকভাবে এই ডিটক্স ওয়াটার তৈরি করতে চাইলে পানি, লেবুর রস ও শসার রস একসঙ্গে মিশিয়ে পান করুন।
৩. খাওয়া শেষে হাঁটুন:
শুধু তৈলাক্ত খাবার খাওয়ার পরেই নয়, বরং প্রতিবার খাবার খাওয়ার পর অন্তত ১০০ পা হাঁটা প্রয়োজন। এতে করে খাবার ভালোভাবে পরিপাক হয় এবং খাবারের ফ্যাট শরীরে জমতে পারে না। তবে তৈলাক্ত খাবারের বাড়তি ফ্যাট যেহেতু সহজেই তলপেটে জমে যায়, তাই এমন খাবার খাওয়ার পর অন্তত ২০ মিনিট সময় নিয়ে ধীরে ধীরে হাঁটতে হবে।
৪. শসা খেতে হবে:
বলা হয়ে থাকে শসা শরীরের বাড়তি চর্বিকে কমিয়ে আনতে সবচেয়ে উপকারী একটি সবজি। এ কারণেই ওজন কমানোর ক্ষেত্রে খাদ্যাভ্যাসে শসার প্রতি গুরুত্ব দেওয়া হয় বেশি। তৈলাক্ত খাবার খাওয়ার এক থেকে দুই ঘণ্টা পর কচি শসা খেতে পারেন। এতে উপকার পাবেন বেশ।
৫. টক জাতীয় ফল খান:
লেবু, কমলালেবু, বাতাবিলেবুর মতো টক স্বাদের ফলগুলো থেকে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি। এছাড়া এই ফলগুলোতে থাকা অ্যাসিড তেল ও চর্বির নেতিবাচক প্রভাবকে কমিয়ে আনতেও কার্যকরী। তৈলাক্ত খাবার খাওয়া শেষে যে কোনো ফল সম্পূর্ণ অথবা অন্যান্য ফলের সঙ্গে মিশিয়ে ফ্রুট সাল্যাড হিসেবে খেলে উপকার পাওয়া যায়।
৬. খেতে পারেন দই:
তৈলাক্ত খাবার খাওয়ার পরে এক কাপ দই খেলে অনেক আরাম পাওয়া যায়। এটি আপনার পেটকে শক্তিশালী করার সেরা উপায়।
৭. খাওয়ার পরপরই ঘুম নয়:
ভারী খাবারে পর সঙ্গে সঙ্গে বিছানায় যাওয়া ঝুঁকিপূর্ণ। তাই বেশি তেলমশলার খাবার খাওয়ার অন্তত দুই থেকে তিন ঘণ্টা পর ঘুমোতে যাওয়া উচিত। খাওয়ার পরপরই ঘুমানো খাবার হজম করতে সমস্যা করে। এটি প্রদাহের সাথে সাথে চর্বি জমে যাওয়ার সম্ভাবনাও ব্যাপকভাবে বাড়িয়ে তোলে।
একটু বেশি মশলাদার বা তৈলাক্ত খাবার খাওয়ার পর মেনে চলুন এই সাত টোটকার একটি। আশা করা যায় তাতে ক্ষতি হবে না শরীরের। তবে সবথেকে উত্তম যতটা সম্ভব, তৈলাক্ত খাবার এড়িয়ে চলা।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



