• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

ক্লিনফিড ছাড়া কোনো বিদেশি চ্যানেল চলবে না: ড. হাছান মাহমুদ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

Find us in facebook

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যেসব বিদেশি চ্যানেলের ক্লিনফিড ছিল না, সেসব চ্যানেল বন্ধ করা হয়েছে। আমরা এক্ষেত্রে শক্ত অবস্থানে আছি। ক্লিনফিড ছাড়া কোনো বিদেশি চ্যানেল চলবে না। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। 

বিদেশি বেশ কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যাওয়া নিয়ে মন্ত্রী বলেন, এর দায়িত্ব সংশ্লিষ্ট চ্যানেল ও এজেন্টদের। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলংকা ও নেপালে বিদেশি চ্যানেলের ক্লিনফিড আছে। কিন্তু আমাদের দেশের এজেন্ট ও ক্যাবল অপারেটররা সেটা হতে দেয়নি।

তিনি আরো বলেন, ক্যাবল অপারেটররা ১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটালাইজেশন করার কথা বলেছে। এটা যেন নির্ধারিত সময় থেকে হয় সেটা মনে করিয়ে দিলাম। ডিজিটালাইজেশন না করলে অনেক টেলিভিশন পে-চ্যানেল হতে পারছে না। এটা হলে দেশের লাভ হবে।

Place your advertisement here
Place your advertisement here