যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়নে পড়তে যাচ্ছেন ৮ শিক্ষার্থী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ জুলাই ২০২১
Find us in facebook
বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক-পড়ুয়া আট শিক্ষার্থী যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে সে দেশের কমিউনিটি কলেজগুলোতে এক বছরের জন্য পড়তে যাবে। এই কোর্সে অংশ নিয়ে বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের কর্মজীবনের ক্ষেত্রগুলোর সন্ধান করবে এবং নিজেদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ও ইংরেজি ভাষার দক্ষতা জোরদার করবে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে পরিচালিত কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কর্মসূচির জন্য নির্বাচিত হওয়া যুক্তরাষ্ট্রগামী আট বাংলাদেশী স্নাতক-পড়ুয়া শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার এক যাত্রা-পূর্ব ভার্চুয়াল পরিচিতি অনুষ্ঠানে অভিনন্দন জানিয়েছেন।
শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা, সম্ভাবনাময় নেতৃত্বদানের দক্ষতা এবং সামাজিক কর্মকান্ডের জন্য নির্বাচিত হয়েছেন। তারা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, নিউইয়র্ক, ফ্লোরিডা, আইওয়া, পেনসিলভানিয়া ও উইসকনসিনে অবস্থিত আমেরিকান কমিউনিটি কলেজগুলোতে স্নাতক স্তরের কোর্সে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হবেন। তারা সেখানে কলেজ ক্যাম্পাসে আমেরিকান ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে বাস করবেন এবং আমেরিকান সংস্কৃতি, ইতিহাস ও সমাজ সম্পর্কে জানার পাশাপাশি আমেরিকান শিক্ষার্থীদের বাংলাদেশ সম্পর্কে জানতে সহায়তা করবেন। এই সময়ে তারা তাদের নেতৃত্বের সক্ষমতা ও ইংরেজি ভাষার দক্ষতা বাড়াবেন এবং স্ব স্ব অধ্যয়নের বিষয়গুলোতে দুই মাসের এক ইন্টার্নশিপে অংশ নেবেন। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত মোট ৫৭ জন বাংলাদেশী শিক্ষার্থী সিসিআই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
রাষ্ট্রদূত মিলার শিক্ষার্থীদের তাদের সাফল্য, শেখার প্রতি আগ্রহ ও প্রতিশ্রুতি এবং অনুসন্ধানী মনোভাবের প্রশংসা করে তাদেরকে ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত উন্নয়নের সুযোগগুলোকে অব্যাহতভাবে কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য উৎসাহিত করেন।
রাষ্ট্রদূত বলেন, "সিসিআই-এর মতো বিনিময় কার্যক্রমগুলো আপনাদের জন্য এবং আপনাদের মতো আরো অংশগ্রহণকারীদের নিজেদের চারপাশের জগতকে আবিষ্কার করার অপূর্ব সুযোগ তৈরি করে দিচ্ছে — বিভিন্ন সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানতে পারছেন; ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষের সাথে মিশতে পারছেন; নতুন নতুন শখ ও খাবার খুঁজে পাচ্ছেন, আর এসবের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মনে নতুন স্বপ্ন তৈরি হচ্ছে এবং একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠছে। এছাড়াও আপনারা আমেরিকানদের মনে বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ তৈরি করা এবং তাদেরকে বাংলাদেশ সম্পর্কে আরো ভালোভাবে জানানোর অনন্য সুযোগ পাবেন।"
কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কর্মসূচি ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের ব্যবস্থাপনায় পরিচালিত যুব বিনিময় কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন ধরনের যুব বিনিময় কার্যক্রমের মাধ্যমে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের সাথে জনগণের বন্ধন জোরদারকরণ ও সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের মধ্যে শিক্ষা যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশী তরুণদের জন্য উদ্ভাবনী বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ তৈরিতে সহায়তা করে থাকে।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



