হাবিপ্রবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ জুলাই ২০২১
Find us in facebook
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিচ্ছন্নতা কমিটির উদ্যোগে আজ ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মস‚চির শুভ স‚চনা করা হয়। ক্যাম্পাস পরিচ্ছন্নতা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল গাফফার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়াারিং ও ফুড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, উপ-প্রধান খামার তত্ত্বাবধায়ক এস.এইস.এম. গোলাম সারোয়ার, খামার তত্ত্বাবধায়ক আহসান কবিরসহ ক্যাম্পাস পরিচ্ছন্নতা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুজ্জামান বলেন, আমরা সাধারণত ময়লা, আবর্জনা, বর্জ্য ও জীবাণু থেকে মুক্ত পরিবেশে বসবাস করতে চাই। এরকম একটি নির্মল পরিবেশ সৃষ্টি এবং তা বজায় রাখা তখনই সম্ভব, যখন আমরা পরিচ্ছন্ন থাকব।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিষ্কার পরিচ্ছন্নতাকে সবিশেষ গুরুত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পরিচ্ছনতাকে অধিকতর গুরুত্ব প্রদান করেছেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা করোনা ভাইরাসের এ মহামারিতে চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে কঠোর স্বাস্থ্য বিধি অনুসরন করার জন্য প্রতিনিয়ত নির্দেশনা প্রদান করছেন। ভাইস-চ্যান্সেলর মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে অনুসরন করার জন্য সকলের প্রতি আহবান জানান।
ভাইস-চ্যান্সেলর মহোদয় আরো বলেন, সামাজিক উৎকর্ষের আধুনিক ধারণায় পরিচ্ছন্নতা একটি অত্যাবশ্যকীয় উপাদান। বিভিন্ন ধর্মেও পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পরিচ্ছন্নতার রয়েছে অসংখ্য উপকারিতা। ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর রয়েছে এর ব্যাপক প্রভাব। বলা হয়ে থাকে, পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি চর্চার প্রথম মূলনীতি। শরীর, ব্যবহার্য জিনিসপত্র, বাসস্থান ও কর্মস্থান পরিষ্কার রেখে এবং আহার গ্রহণসহ যাবতীয় কার্যক্রম পরিচ্ছন্নরূপে সম্পাদন করে একজন ব্যক্তি প্রকারান্তরে শরীরে জীবাণু সংক্রমণ রোধ করে শারীরিক স্বাস্থ্যঝুঁকিকে সর্বনিম্ন পর্যায়ে রাখতে সক্ষম হন। এতে দেহের সুস্থতা ও সবলতা বজায় থাকে। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের ওপর পরিচ্ছন্নতার প্রভাব সুস্পষ্ট। পরিচ্ছন্নতা মনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে প্রধানত দৃষ্টিগত নান্দনিকতা সৃষ্টির মাধ্যমে। দৃষ্টিগত নান্দনিকতা মনকে হালকা করে, মানসিক অবসাদ দ‚র করে এবং মানসিক প্রশাস্তি বয়ে আনে। আবার যেহেতু শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঘনিষ্ঠভাবে একে ওপরের নির্ভরশীল, পরিচ্ছন্নতার কারণে শারীরিক স্বাস্থ্যের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের ওপর পরোক্ষ প্রভাব সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২০১১ সালের এক গবেষণায় দেখান- পরিচ্ছন্ন পরিবেশ মনোযোগ বৃদ্ধির মাধ্যমে ব্যক্তির উৎপাদনশীলতা বৃদ্ধি করে। উপাচার্য মহোদয় দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন হাবিপ্রবি পরিবারের সকলের অংশগ্রহণে এ ক্যাম্পাসটি একটি দৃষ্টিনন্দন ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন ইতোপুর্বেও বিভিন্ন সময়ে ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মস‚চি কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি আরো বলেন বর্ষা মৌসুমে যদিও ক্যাম্পাস পরিচ্ছন্নতা রাখা একটি দুরুহ কাজ তারপরও সকলের অংশগ্রহণে ক্যাম্পাস পরিস্কার,পরিচ্ছন্ন থাকবে আশা করি। আমরা একটি সুন্দর পরিবেশে বসবাস করতে সক্ষম হবো।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



