অবৈধ সুদকারবারিদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১
Find us in facebook
দেশজুড়ে গ্রামগঞ্জে সমবায় সমিতির নামে ছড়িয়ে পড়া অনুমোদনহীন সুদকারবারি ব্যক্তি (মহাজন) ও প্রতিষ্ঠানের (সমবায় সমিতি ও এনজিও) বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চের লিখিত আদেশে এ নির্দেশনা দেয়া হয়। এর আগে গত ২৭ সেপ্টেম্বর অনিবন্ধিত ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ও সমবায় সমিতি বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, তিন পৃষ্ঠার লিখিত আদেশ গতকাল বুধবার হাতে পেয়েছি। দেশজুড়ে যেসব সুদকারবারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুদ নেয়ার অনুমোদন নেই, তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গত ২৭ সেপ্টেম্বর সারা দেশে অনিবন্ধিত ঋণব্যবসা বন্ধের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্টের একই বেঞ্চ। সারা দেশে চড়া সুদে ঋণদাতা মহাজনদের চিহ্নিত করার নির্দেশনা চেয়ে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ এ আদেশ দেন।
আদেশে অনুমোদনহীন ক্ষুদ্রঋণের ব্যবসা নিয়ে তদন্ত করতে বাংলাদেশ ব্যাংককে একটি বিশেষ কমিটি গঠন করতে বলা হয়েছে। আদেশের অনুলিপি পাওয়ার ৪৫ দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তের সময় যদি অননুমোদিত বা লাইসেন্স ছাড়া ক্ষুদ্রঋণ কারবারি সমবায়, বা কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়, তাহলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে তাৎক্ষণিকভাবে সেসব প্রতিষ্ঠানের কার্যালয় বন্ধের পাশাপাশি আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে সুদকারবারিদের তালিকা দিতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেয়া হয়েছে। এই রিট মামলার বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৩০ নভেম্বর তারিখ রাখা হয়েছে।
এ ছাড়া রুল জারি করেছেন আদালত। রুলে লাইসেন্স এবং অনুমোদন ছাড়া ক্ষুদ্রঋণদানকারী বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকিতে বিবাদিদের নীরবতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুদকারবারিদের তালিকা প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানিতে প্রতারিত মানুষের অবস্থা তুলে ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ নিয়ে গত ২০ সেপ্টেম্বর হাইকোর্টের একই ভার্চুয়াল বেঞ্চে শুনানি হয়। পরে এ বিষয়ে আদেশের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ঠিক করেন আদালত। তারই ধারাবাহিকতায় এ আদেশ দেন আদালত।
রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ৬৪ জেলার ডিসি এবং এসপিকে বিবাদি করা হয়।
গত ৭ সেপ্টেম্বর সারা দেশে চড়া সুদে ঋণদাতা মহাজনদের চিহ্নিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট আবেদন করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। রিটে বলা হয়, দেশের প্রতিটি এলাকায়, প্রতিটি গ্রামে সমবায় সমিতি ও এনজিওর নামে সুদের ব্যবসা চলছে। আবার অনেকে ব্যক্তিগতভাবে ঋণ দেয়ার নামে উচ্চ হারে সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এসব ব্যবসার কোনো নিবন্ধন নেই। সাধারণ মানুষ এসব সুদকারবারিদের কাছে জিম্মি হয়ে পড়েছে। গত ২৮ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘চড়া সুদে ঋণের জালে কৃষকেরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে তিনি রিট আবেদনটি করেন।
- হিলিতে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে, কমেছে দাম
- রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ
- সৈয়দপুরে ৫ দোকানে আগুন, ক্ষতি ৩০ লাখ
- পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ করা হবে
- ই-কমার্স প্রতিষ্ঠান ২ মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ
- প্রবাসীদের কল্যাণে ৪২৭ কোটি টাকার প্রণোদনা
- করোনায় ৬ বিভাগে মৃত্যু নেই, শনাক্ত ২৯৪
- যে অপরাধ করেছে, তাকে শাস্তি পেতেই হবে: ধর্ম প্রতিমন্ত্রী
- দেশের কোনো মানুষ না খেয়ে নেই: কৃষিমন্ত্রী
- দুর্যোগ মোকাবিলায় টেকসই উন্নয়নের বিকল্প নেই- পররাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে শত কৃষককে সম্মাননা
- আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি আরিফের
- ২০ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিল ডু সামথিং ফাউন্ডেশন
- কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
- পীরগঞ্জের সহিংসতায় গ্রেপ্তার আরো ১
- ২ লাখ টাকা! লোভ না করে মালিক খুঁজে ফেরত দিলেন রিকশাচালক
- ভূরুঙ্গামারীতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
- নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
- সন্ত্রাস ও জঙ্গি দমনে শেখ হাসিনা সরকার
- আজ দ্বিতীয় ডোজের টিকা পাবে সোয়া ৬৬ লাখ মানুষ
- ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকাদান
- ‘বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা’
- ২০২২ সালে ছুটি ২২ দিন, ৬ দিন শুক্র-শনি
- ডিমলায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মাদক নিয়ন্ত্রণে ভারতকে নতুন রুটের তথ্য দিল বাংলাদেশ
- মুজিববর্ষ উপলক্ষে মিরপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস শুরু
- সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে সরকারের
- বাংলাদেশ-ভারতের মধ্যে আরও তিন রেল সংযোগ চালু হচ্ছে
- ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে- প্রধানমন্ত্রী
- দেশের সব মানুষ পাবে নিরাপদ পানি
- মাল্টা চাষে সফল হতে চান মোস্তফা
- পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের `হৃৎপিণ্ড` চুল্লি উদ্বোধন
- পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির দেশ: খাদ্যমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
- জাতীয় প্রেস ক্লাবে সব রাজনৈতিক দলের সমাবেশ-কর্মসূচি বন্ধ ঘোষণা
- ‘জিয়া শাসনামলে সশস্ত্রবাহিনীর কর্মকর্তা হত্যার বিচার হওয়া উচিত’
- মানবদেহে পরীক্ষার অপেক্ষায় বঙ্গভ্যাক্স
- স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
- সুস্থ-সুন্দর থাকতে মেনে চলুন ৫ নিয়ম
- যুক্তরাষ্ট্রে ৩৭ অঙ্গরাজ্যে পেঁয়াজ ফেলে দেওয়ার পরামর্শ
- সুরক্ষার কথা ভেবে হিলি স্থলবন্দরে মেডিক্যাল সেন্টার স্থাপিত হবে
- বঙ্গবন্ধু টানেল ঘিরে সাংহাইয়ের স্বপ্ন
- ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন
- তিন যুগের স্থাপত্য বৈশিষ্ট্য সংবলিত দিনাজপুরের রাজবাড়ি
- প্রতিদিন টিকা পাবে ১২-১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থী


