• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

সারাদেশে করোনার টিকা নেয়া মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৫ কোটি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

Find us in facebook

সারাদেশে করোনার টিকা নেয়া মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৫ কোটি। এ বছরের ২৭ জানুয়ারী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সেমাবার পর্যন্ত টিকা নেয়া মানুষের সংখ্যা ৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে টিকার ১ম ডোজ নিয়েছেন ৩ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৩৪৭ জন এবং ২য় ডোজ নিয়েছেন ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭২২ জন। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে জানা গেছে, দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা। সোমবার পর্যন্ত টিকা গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৩৫৮ জন এবং পাসপোর্টের মাধ্যমে ৬ লাখ ৯৩ হাজার ৬৯৯ জনসহ মোট ৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৫৭ জন নিবন্ধন করেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ১১ অক্টোবর পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৪০৭ জন। যার মধ্যে ১ম ডোজ নিয়েছেন ৭৮ লাখ ১৪ হাজার ৪৫৭ জন এবং ২য় ডোজ নিয়েছেন ৫৪ লাখ ২৫ হাজার ৯৫০ জন। ফাইজারের ২ ডোজ টিকা নিয়েছেন ৩ লাখ ২ হাজার ৮২২ জন। যার মধ্যে ১ম ডোজ নিয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৯৪৫ জন এবং ২য় ডোজ নিয়েছেন ৫৩ হাজার ৮৭৭ জন।

সিনোফার্মের টিকা নিয়েছেন ৩ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ৮৪১ জন। যার মধ্যে ১ম ডোজ নিয়েছেন ২ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৪৪৯ জন এবং ২য় ডোজ নিয়েছেন ১ কোটি ৩ লাখ ২৩ হাজার ৩৯২ জন।

Place your advertisement here
Place your advertisement here