ইউপি নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ শেখ হাসিনার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১
Find us in facebook
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া যায়নি তাদের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূল নেতাদের পরামর্শ এবং একাধিক জরিপের সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক ত্যাগ, দক্ষতা, যোগ্যতা ও জনপ্রিয়তার বিচারে প্রায় প্রত্যেকটি ইউনিয়ন-পৌরসভা ও উপজেলায় ছিল একাধিক যোগ্য প্রার্থী। যাদের শ্রম ও ঘামে আজকে আওয়ামী লীগ এই অবস্থানে এসেছে। একাধিক আবেদনকারীর মধ্য থেকে একজনকে প্রার্থী হিসেবে নির্ধারণ করার কাজটি ছিল অত্যন্ত কঠিন ও দুরূহ। আমরা নির্বাচনে যাকে নৌকা দিয়েছি তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে ধারাবাহিক বৈঠকের শেষ দিন ছিল গতকাল। বিকাল ৪টায় গণভবনে এই বৈঠক শুরু হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) চলে। মাগরিবের নামাজের বিরতির সময় দুজন মনোনয়ন বোর্ডের সদস্যের সঙ্গে কথা বলে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃণমূল নেতা-কর্মীদের প্রতি এমন বার্তার খবর পাওয়া গেছে। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, শেখ আবুল হাসানাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রশিদুল আলম, কাজী জাফরউল্লাহ, ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে দুজন সদস্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রায় প্রতিদিনই প্রার্থী বাছাইয়ের সময়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি জোর দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। গতকাল শেষ দিনের সভায় তিনি বলেছেন, দলের ভিতরে কোনো ধরনের কোন্দল যেন সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি ইউনিয়নে একাধিক যোগ্য প্রার্থী ছিল। সবাইকে মূল্যায়ন করতে পারিনি। কিন্তু রাজপথে তাদের দলের জন্য ত্যাগ ও শ্রম রয়েছে। পর্যায়ক্রমে সবাইকে মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে নেতা-কর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নচিত্র প্রচার করতে হবে। নৌকার যেন বিজয় হয়, যারা রাজাকার-খুনি-এতিমের টাকা আত্মসাৎ করে, মানি লন্ডারিং করে, সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করে এদের বিরুদ্ধে প্রচার করতে হবে। আমরা যে উন্নয়নগুলো করেছি, সেটা গ্রামগঞ্জে মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট চাইতে হবে।
- হিলিতে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে, কমেছে দাম
- রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ
- সৈয়দপুরে ৫ দোকানে আগুন, ক্ষতি ৩০ লাখ
- পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ করা হবে
- ই-কমার্স প্রতিষ্ঠান ২ মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ
- প্রবাসীদের কল্যাণে ৪২৭ কোটি টাকার প্রণোদনা
- করোনায় ৬ বিভাগে মৃত্যু নেই, শনাক্ত ২৯৪
- যে অপরাধ করেছে, তাকে শাস্তি পেতেই হবে: ধর্ম প্রতিমন্ত্রী
- দেশের কোনো মানুষ না খেয়ে নেই: কৃষিমন্ত্রী
- দুর্যোগ মোকাবিলায় টেকসই উন্নয়নের বিকল্প নেই- পররাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে শত কৃষককে সম্মাননা
- আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি আরিফের
- ২০ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিল ডু সামথিং ফাউন্ডেশন
- কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
- পীরগঞ্জের সহিংসতায় গ্রেপ্তার আরো ১
- ২ লাখ টাকা! লোভ না করে মালিক খুঁজে ফেরত দিলেন রিকশাচালক
- ভূরুঙ্গামারীতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
- নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
- সন্ত্রাস ও জঙ্গি দমনে শেখ হাসিনা সরকার
- আজ দ্বিতীয় ডোজের টিকা পাবে সোয়া ৬৬ লাখ মানুষ
- ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকাদান
- ‘বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা’
- ২০২২ সালে ছুটি ২২ দিন, ৬ দিন শুক্র-শনি
- ডিমলায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মাদক নিয়ন্ত্রণে ভারতকে নতুন রুটের তথ্য দিল বাংলাদেশ
- মুজিববর্ষ উপলক্ষে মিরপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস শুরু
- সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে সরকারের
- বাংলাদেশ-ভারতের মধ্যে আরও তিন রেল সংযোগ চালু হচ্ছে
- ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে- প্রধানমন্ত্রী
- দেশের সব মানুষ পাবে নিরাপদ পানি
- মাল্টা চাষে সফল হতে চান মোস্তফা
- পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের `হৃৎপিণ্ড` চুল্লি উদ্বোধন
- পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির দেশ: খাদ্যমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
- জাতীয় প্রেস ক্লাবে সব রাজনৈতিক দলের সমাবেশ-কর্মসূচি বন্ধ ঘোষণা
- ‘জিয়া শাসনামলে সশস্ত্রবাহিনীর কর্মকর্তা হত্যার বিচার হওয়া উচিত’
- মানবদেহে পরীক্ষার অপেক্ষায় বঙ্গভ্যাক্স
- স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
- সুস্থ-সুন্দর থাকতে মেনে চলুন ৫ নিয়ম
- যুক্তরাষ্ট্রে ৩৭ অঙ্গরাজ্যে পেঁয়াজ ফেলে দেওয়ার পরামর্শ
- সুরক্ষার কথা ভেবে হিলি স্থলবন্দরে মেডিক্যাল সেন্টার স্থাপিত হবে
- বঙ্গবন্ধু টানেল ঘিরে সাংহাইয়ের স্বপ্ন
- ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন
- তিন যুগের স্থাপত্য বৈশিষ্ট্য সংবলিত দিনাজপুরের রাজবাড়ি
- প্রতিদিন টিকা পাবে ১২-১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থী


