দলগুলোকে নির্বাচনমুখী করতে প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১
Find us in facebook
রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করতেই আগেভাগে দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার দুটি কারণ থাকতে পারে। প্রথমত, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব দলকে নির্বাচনমুখী করা। দ্বিতীয়ত, সরকারবিরোধী রাজনৈতিক সংগঠনগুলোকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বলেন, ‘নিজের দলকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে মূলত অন্য দলগুলোকেও নির্বাচনমুখী করে তুলতে চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি হয়তো মনে করছেন, একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেশে জরুরি। এর মধ্য দিয়ে রাজনৈতিক যে শূন্যতা দেখা দিয়েছে সেটাও পূরণ হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করতে পারলে ষড়যন্ত্রের রাজনীতি কমবে। এটাও একটা কারণ হতে পারে। তবে প্রস্তুতি নেওয়ার সময় এখনই।’
আওয়ামী লীগ নেতারা মনে করেন, নির্বাচনের প্রস্তুতির নির্দেশনার মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগকে গোছানোর ইঙ্গিত দিয়েছেন দলীয় প্রধান। মূলত সংগঠনকে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন মোকাবিলা করার মতো শক্তিশালী দেখতে চান দলীয় সভাপতি।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় না। নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশনার মধ্য দিয়ে দলের হাতে তিনটি কাজ তুলে দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। একটি হলো, দলের সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করা। দ্বিতীয়ত, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো প্রচার এবং তৃতীয়টি হলো জনগণের দরজায় এখন থেকেই কড়া নাড়া।’
তিনি আরও বলেন, ‘সব রাজনৈতিক দলেরই নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। আওয়ামী লীগ সেখানে পথপ্রদর্শক হলো।’
আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এস এম কামাল বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দলের নেতাকর্মীদের ভেতরে কিছু অনৈক্য দেখা দিয়েছে। মূলত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে চাই আমরা।’ তিনি আরও বলেন, ‘আমরা এও চাই, সব রাজনৈতিক দল নির্বাচনি ট্রেনে সওয়ার হোক।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘দলকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা আমাদের রাজনৈতিক কৌশল। অন্য রাজনৈতিক দলগুলোকেও বলবো, আন্দোলন-ষড়যন্ত্র বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন। তাতেই মঙ্গল।’
- দেবীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আবু বকর
- বিদায় নিলেন হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার শামীমা সুলতানা
- কুড়িগ্রামে নদ-নদীর তীরে মাঠজুড়ে শুধু সাদা কাশফুলের সমারোহ
- পাটের ভালো ফলনের সঙ্গে ন্যায্যমূল্য পাওয়ায় খুশি রংপুরের চাষিরা
- সৈয়দপুরে বিমানের ফ্রি এসি বাস প্লেনে চলাচলের আগ্রহ বাড়িয়েছে
- নীলফামারীর পূজা মণ্ডপগুলোতে উৎসবের আমেজ
- সিসি ফুটেজে চোর শনাক্ত: ডোমারে চুরি যাওয়া মালামাল উদ্ধার
- চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির
- বিরামপুরে জমি চাষ করা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
- শিগগিরই আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে: ড. হাছান মাহমুদ
- কুড়িগ্রামে রাতভর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে নেই: হুইপ গিনি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
- কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালকের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
- রংপুরে ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী
- প্রথম দেখায় পুরুষরা নারীদের যে পাঁচটি বিষয় খেয়াল করে
- ‘ইভ্যালির গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে বিবেচনা করছে সরকার’
- ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’
- ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ স্থায়ী কমিটির
- বিদেশে স্থায়ী বসবাসের জন্য বিএনপির নেতাদের অপকৌশল
- চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫-জি সেবা চালু করা হবে: জয়
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬
- ২২ বছর পর কৃষকদলের নতুন কমিটি, জানেন না খালেদা
- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর
- পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
- মেসির চেয়ে রোনালদোর আয় বেশি
- ফের সিনেমার গানে হাবিব
- মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা
- রংপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ মহানগর ডিবি পুলিশ
- বঙ্গবন্ধুর স্নেহধন্য আব্দুল জব্বার
- রংপুরে বাস ডাকাতি, নৈশকোচের চালককে কুপিয়ে হত্যা
- রংপুরে বেপরোয়া গতির বাইকে থেমে গেল পরিবারের তিন প্রাণ
- কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২
- রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা. দীপু মনি
- ৫৩ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ফের বাড়ছে
- সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড
- গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে- স্বাস্থ্যমন্ত্রী
- রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
- রংপুরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- গঙ্গাচড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০
- বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে থেকেছেন- শিল্পমন্ত্রী
- চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে আছে সাফিন: রক্ত বের হচ্ছে টিউমার থেকে
- কাহারোলে স্কুল মাঠে গাছের চারা রোপণ
- রাত ৯টা, পায়ের শব্দ শুনে দরজা খুলতেই পেলেন চিরকুটসহ টাকা
- রংপুরের মৃত তিস্তা ফিরে পেল প্রাণ


