• মঙ্গলবার   ২৯ নভেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ১৫ ১৪২৯

  • || ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

হাতীবান্ধায় নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল অপূর্বের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

Find us in facebook

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব নামে নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত অপূর্ব একই উপজেলার পারুলিয়া এলাকার মমিনুর ইসলামের ছেলে।

জানা যায়, সকালে ঘরের মধ্যে খেলতে খেলতে হঠাৎ একটি ইলেকট্রিক সকেটের ভেতরে হাত ঢুকিয়ে দেয় অপূর্ব। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ গড্ডিমারী ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here