করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২
Find us in facebook
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকা ডুবে ৬৯ জন নিহত ও তিনজন নিখোঁজ হওয়ার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। এতে ইজারাদার ও মাঝির অদক্ষতাসহ ৮টি কারণ চিহ্নিত করা হয়েছে।
গতকাল সোমবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
তিনি বলেন, তদন্ত কমিটি তাদের দাখিলকৃত প্রতিবেদনে ঘাটের ইজারাদারের গাফিলতি, অদক্ষ মাঝি, অতিরিক্ত যাত্রী ও নৌকার ত্রুটিসহ ৭-৮টি কারণ চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি নিয়ে একাধিক সুপারিশও উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে। এছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতিবেদন করা হয়েছে। তদন্ত কমিটি, পুলিশ ও ফায়ার সার্ভিসের তৈরি প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত প্রতিবেদনে সুপারিশ হিসেবে বলা হয়েছে, তৃণমূল পর্যায়ে সাঁতার প্রশিক্ষণ ব্যবস্থা করা, সামাজিক সচেতনতা বাড়ানো, নিরাপত্তাঝুঁকি বিষয়ক সচেতনতা সৃষ্টি, ইজারা প্রদানকারী প্রতিষ্ঠানের তদারকি বাড়ানো এবং খেয়া ঘাটগুলোতে আরও উন্নত ব্যবস্থা নেওয়া ইত্যাদি।
জানা যায়, জেলা পরিষদ থেকে দরপত্রের মাধ্যমে করতোয়া নদীর আউলিয়া ঘাট ইজারা নেন আব্দুল জব্বার নামের এক ব্যক্তি। ঘটনার দিন প্রশাসনের নির্দেশনা অমান্য করেই ৪৭ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ১০ ফুট প্রস্থের নৌকাটিতে ১০৫ জনের যাত্রী উঠেছিলেন। অতিরিক্ত যাত্রী নেওয়ায় নৌকাটি মাঝপথে গিয়ে উল্টে ডুবে যায়। দুর্ঘটনা দিন নৌকাটি নদী থেকে তুলে আনেন স্থানীয়রা। এসব বিষয়গুলো উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের দেওয়া তালিকা অনুসারে এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। মৃতদের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারীর দুজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, দেবীগঞ্জের ১৮ জন ও পঞ্চগড় সদরের একজন রয়েছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ৩০ জন নারী ও বাকি ২১ জন শিশু।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়কে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। প্রথমে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পরে মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়।
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- দ্রুত ক্লান্তি দূর করতে খান পাঁচ খাবার
- বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী
- নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সম্পাদক মিতা
- দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ
- বাংলাদেশ থেকে সরাসরি লুক্সেমবার্গ যাবে বিমান
- সূর্যোদয়ের সময়কার দোয়া
- চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে: সুনাক
- একটা জয় বাঁচিয়ে দিলো ৭০০ মানুষের প্রাণ
- এখন কী করবেন বুবলী?
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে ব্রাজিল
- কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন: আইজিপি
- কৃষিঋণে কৃষকের জাতীয় পরিচয়পত্র যথেষ্ট: কৃষি সচিব
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


