• শুক্রবার   ১৯ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ৩ ১৪২৯

  • || ২০ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
আমাদের বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ত্রিভুজ প্রেমের কারণে জীবন দিতে হলো সানজিদাকে: পুলিশ জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক কমতে পারে জ্বালানি তেলের দাম

রংপুরে ডাক্তার দেখাতে যাওয়ার সময় ট্রাকচাপায় নারী নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুন ২০২২  

Find us in facebook

ডাক্তার দেখাতে যাওয়ার সময় ট্রাকের চাপায় বিথী বেগম নামের এক নারী (২২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী মাহমুদ শাহ রফিক (২৭) ও ছেলে রাইয়ান (৪ মাস) আফসান মনজিল।

বুধবার (১ জুন) বেলা সোয়া ১১টার দিকে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার পাইকান হাজিরপাড়া এলাকার মাহমুদ শাহ রফিক মোটরসাইকেলযোগে তার স্ত্রী বিথী বেগম ও ছেলে রাইয়ান আফসান মনজিলকে নিয়ে রংপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে ট্রাকচাপায় বিথী ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী ও সন্তান রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Place your advertisement here
Place your advertisement here