• শুক্রবার   ১৯ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ৩ ১৪২৯

  • || ২০ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
আমাদের বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ত্রিভুজ প্রেমের কারণে জীবন দিতে হলো সানজিদাকে: পুলিশ জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক কমতে পারে জ্বালানি তেলের দাম

স্ত্রীর গলা কাটা লাশ নিয়ে হাসপাতালে স্বামী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২২  

Find us in facebook

রংপুরের বদরগঞ্জ পৌর শহরের শংকরপুর তেলীপাড়া এলাকায় চঞ্চলা রানী নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বিষ্ণু চন্দ্রকে আটক করে পুলিশ।

শনিবার বিকেলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘরে চঞ্চলা রানীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার শ্বশুর। পরে শ্বশুর ও দেবর মিলে তাকে ভ্যানে করে হাসপাতালে নেয়ার পথে বিষ্ণু চন্দ্র ঘটনাটি জানতে পারেন। এ সময় ৩ জনে মিলে তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই চনচলা রানীর মৃত্যু হয়।

তিনি আরো বলেন, গলা কাটার ঘটনাটি স্পর্শকাতর। এ কারণে সিআইডি সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে মামলা নেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here