• মঙ্গলবার   ১৬ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ১ ১৪২৯

  • || ১৭ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
উত্তরার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয় ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার

হারাগাছে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ৩

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১  

Find us in facebook

রংপুরের হারাগাছে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে হারাগাছ এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব মিয়া পাড়ার হাফিজুল ইসলাম, সোনারগাঁও নওহাটি এলাকার ঝন্টু মিয়া ও ফরিয়াটারি এলাকার নাজমুল হোসেন।

পুলিশ জানায়, কাউনিয়া উপজেলার হারাগাছ নওহাটি এলাকার ওই কিশোরী স্থানীয় একটি জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বুধবার রাতে ওই কিশোরীকে জুটমিলের ৩ শ্রমিক ধর্ষণের চেষ্টা করে। কিশোরী বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানান। পরে শুক্রবার সকালে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনকে আসামি করে ওই কিশোরীর মা হারাগাছ থানায় মামলা করেন।

মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বলেন, জুটমিলে কাজ করা এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Place your advertisement here
Place your advertisement here