• মঙ্গলবার   ১৬ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ১ ১৪২৯

  • || ১৭ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
উত্তরার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয় ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার

চলতি বছর গঙ্গাচড়ায় বোরো ধানের বাম্পার ফলন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মে ২০২১  

Find us in facebook

গঙ্গাচড়ায় এ বছর বোরোর ভালো ফলন হয়েছে। এখন চলছে ধান কাটা ও মাড়াই।

সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা ধান মাড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কিষানিরাও ধান শুকানোর কাজে ব্যস্ত।

নবনীদাস গ্রামের কৃষক নুরুল ইসলাম, আলমগীর জানান, ভালো ফলনে তারা খুশি। তবে শ্রমিকদের মজুরির অনেক বেশি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ৮৭৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বোরোর ফলন ভালো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here