• মঙ্গলবার   ১৬ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ১ ১৪২৯

  • || ১৭ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
উত্তরার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয় ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার

দাম কমে যাওয়ায় বিপাকে গঙ্গাচড়ার কুমড়াচাষিরা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

Find us in facebook

গঙ্গাচড়ায় কুমড়ার দাম কমে যাওয়ায় লোকসান গুনছেন চাষিরা। প্রথম দিকে এ অঞ্চলে কুমড়া ১০/১২ টাকা কেজি দরে বিক্রি করলেও বর্তমানে চার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলার মহিপুরের চাষি আফতাব আহমেদ জানান, তিনি এবার ছয় বিঘা জমিতে কুমড়া লাগিয়েছেন। এতে তার দেড় লাখ টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত ৮০ হাজার টাকা কুমড়া বিক্রি করেছেন। আর হয়তো ২০ হাজার টাকার বিক্রি হবে। এবার কুমড়া চাষে ৫০ হাজার টাকা লোকসান গুনতে হবে বলে জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এখন কুমড়ার দাম কম হওয়ায় চাষিদের লোকসান গুনতে হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here