ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসানতারা’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২
Find us in facebook
ইন্দোনেশিয়ার পার্লামেন্টে দেশটির নতুন রাজধানী নির্মাণের বিল পাশ হয়েছে। জাকার্তা থেকে সরিয়ে বোর্নিও আইল্যান্ডে হচ্ছে দেশটির নতুন রাজধানী। পাশ হওয়া বিলে নতুন রাজধানীর নামকরণ হয়েছে ‘নুসানতারা’।
মঙ্গলবার পার্লামেন্টে পাশ হওয়া নতুন আইন প্রেসিডেন্ট জকো উইদোদোর উচ্চাভিলাষী ৩২ দশমিক ৫ বিলিয়ন ডলারের মেগাপ্রকল্প বাস্তবায়নের আইনি বৈধতা দিল।
পার্লামেন্টে বিল উত্থাপন করে পরিকল্পনা মন্ত্রী সুহার্শো মনোয়ার্ফ তার বক্তব্যে বলেন, নতুন রাজধানী দেশের শাসন ব্যবস্থার কেন্দ্র হতে যাচ্ছে। একইসঙ্গে এটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ও জাতির পরিচিতির প্রতীকেও পরিণত হবে।
নতুন রাজধানী হবে বোর্নিওর পূর্ব কালিমান্তান প্রদেশে। বর্তমান রাজধানী জাকার্তার প্রায় ২ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে এটি অবস্থিত। আর জাভা দ্বীপে অবস্থিত বর্তমান রাজধানী জাকার্তা দেশটির আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে থাকবে।
ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা জলবায়ুর বিরূপ প্রভাবের শিকার। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়ে যাওয়ায় শহরটি প্রতিবছর একটু একটু করে ডুবে যাচ্ছে জাভা সাগরে। শহরটিতে প্রায় সারাবছর বন্যা লেগে থাকে। এছাড়াও রয়েছে অধিক জনসংখ্যার চাপ। প্রায় ১ কোটি জনসংখ্যার কারণে শহরটি হয়ে গেছে ঘনবসতিপূর্ণ। ফলে দিন দিন শহরে নাগরিক সুযোগ সুবিধার ঘাটতি বাড়ছে। দেশের প্রশাসনিক কাজ চালাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা।
এসব বিবেচনা করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদদো ২০১৯ সাল তার দেশের রাজধানী বদলের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন। এর আগে তিন বছর টানা গবেষণা, পরীক্ষা ও জরিপ চালিয়ে রাজধানী হিসেবে বোর্নিও দ্বীপের পূর্বাংশকে বেছে নেয় দেশটির সরকার। নতুন রাজধানীকে উপযোগী করে গড়ে তুলতে খরচ হবে ৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। প্রায় ১০ লাখ নাগরিকের আবাসস্থল করার পরিকল্পনা রয়েছে সেখানে।
১৯৪৫ সালে নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীন হওয়ার পর থেকেই দেশটি জাকার্তার বদলে অন্য কোনো শহরকে রাজধানী করার পরিকল্পনা করে আসছিল। দেশটির প্রথম রাষ্ট্রপতি সুকর্ণও বর্তমানে নির্ধারিত এলাকায় রাজধানী বদলের চিন্তা করেছিলেন। ২০১৯ সালে প্রেসিডেন্ট উইদেদো রাজধানী বদলের ঘোষণা দেওয়ার পর তা চূড়ান্ত হয়ে যায়। এবার নতুন রাজধানী নির্মাণের আইনও পার্লামেন্টে পাশ হলো। এখন বাকি শুধু রাজধানী স্থনান্তরের আনুষ্ঠানিকতা।
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৯৯ ব্যাচের পুনর্মিলনী
- পলাশবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
- রংপুর চিড়িয়াখানায় আবারও ডিম দিয়েছে উটপাখি
- দেশে সন্দেহজনক মাংকিপক্স রোগীদের আইসোলেশনের নির্দেশ
- উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১
- মহামারি মোকাবিলায় বিশ্বকে এক হয়ে কাজ করার ডাক প্রধানমন্ত্রীর
- লাবণ্যময়ী থাকার ৫ উপায়
- সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরো বেড়েছে
- দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
- ওয়ানডে থেকে ছুটি নিচ্ছেন সাকিব
- মার্কিন পরিচালকের সিনেমায় সিয়াম, সঙ্গে মিথিলা
- নতুন আতঙ্ক মাঙ্কিপক্স!
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবার ভারতের সরিষা আমদানি
- ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ এসিল্যান্ড কামরুল হাসান
- ইউএস-বাংলা দেশের বাইরে দেশের পতাকা নিয়ে ঘুরছে: নৌপ্রতিমন্ত্রী
- সৈয়দপুরে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত
- ‘কম ক্ষতিগ্রস্ত মুদ্রার তালিকায় বাংলাদেশের টাকা বিশ্বে ২য় স্থানে’
- বুঝে-শুনে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- পদ্মা সেতুর কল্যাণে ভাগ্য খুলছে দক্ষিণাঞ্চলের
- উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই-সংস্কৃতি প্রতিমন্ত্রী
- লালমনিরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পাচার, পলাতক স্বামী
- `চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়া আমাদের লক্ষ্য`
- আগামী বছরের জুনে ট্রেন যাবে কক্সবাজার: রেলমন্ত্রী
- গরমে সুস্থ থাকতে বদলান ৭ অভ্যাস
- কুড়িগ্রামে মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা
- নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
- ডিমলায় ১৯৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩
- যোগাসন যেভাবে বয়স কমিয়ে রাখে
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- দেশের মানুষ এখন সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- সরকার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছে: খাদ্যমন্ত্রী
- রানা প্লাজা ট্র্যাজেডি: অরকা হোমসে মাতৃস্নেহে বেড়ে উঠছে ওরা
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- পিকআপ সংগঠনের নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ৫০ কোটি ডলার রেমিট্যান্স যোগ করছে ফ্রিল্যান্সার: পরিকল্পনামন্ত্রী
- ‘আর মারিস না বাবা, আমি তোর মা’, তবু মন গলেনি ব্যাংকার ছেলের



