উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ মে ২০২২
Find us in facebook
কুড়িগ্রামের উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাইক ও একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
রোববার (২২ মে) সন্ধ্যায় উলিপুর পৌর শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃত বিপ্লব মজুমদার বিপু (৫০) উলিপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের মৃত শচীন মজুমদারের পুত্র। তার বাড়ির সামনের উলিপুর-রাজারহাট সড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সামনের আসনের নিচে থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আগে তার নিকট থেকে ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিপ্লব মজুমদারের বাড়ির সামন থেকে তার ব্যবহৃত বাইক সহ এক বোতল ফেনসিডিলসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ওই স্থানে উদ্ধারকৃত এক বোতল ফেনসিডিলের সুত্র ধরে আশেপাশে খোঁজাখুঁজি শুরু হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সামনের আসনের নিচে থেকে এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে আসামীকে হাজির করে তার উপস্থিতিতে ফেনসিডিলের বোতল গণনা করে ১০০ টি বোতল রয়েছে বলে জানায় পুলিশ। পরে অটোরিকশাকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। তবে অটোরিকশা চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে অটোরিকশাটি কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উলিপুরে ফেনসিডিল নিয়ে আসতে পারে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, আটককৃত ব্যক্তি বিপ্লব মজুমদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
- ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
- সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের
- স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিনের ছেলেরা
- ঘানার হয়ে খেলবেন স্পেনের উইলিয়ামস
- মাহি এবং পূজার শরীর নিয়ে ব্যাখা দিলেন আজিজ
- এ বছর হজের খুতবা দেবেন ড. আল-ইসা
- পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী
- সুলভ মূল্যে পণ্য বিক্রির সময় বাড়াল টিসিবি
- চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি
- ‘ডিজিটাল মার্কেটের বিকাশে সরকার হাই-টেক পার্ক স্থাপন করছে’
- মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালান
- আজ ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ১৭ জুলাই
- করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়: শিক্ষামন্ত্রী
- বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



