লালমনিরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পাচার, পলাতক স্বামী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ মে ২০২২
Find us in facebook
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা এক নারীকে ভারতে পাচার ও ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ রোববার (২২মে) দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
তিনি জানান, গ্রেফতার তিনজনকে আদালতে তোলা হলে বিচারকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়ার মৃত ওমর আলীর ছেলে আশরাফুল ইসলাম ভুটুয়া (৩৫), একই এলাকার মুন্সিপাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মোকছেদুল হক (৩২) ও পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ জুম্মাপাড়ার শফিক হোসেনের স্ত্রী চম্পা বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টিকটক ভিডিও তৈরি করার সুবাদে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়ার ছেলে সোহেল মিয়ার সঙ্গে পাবনার সাঁথিয়া উপজেলার ওই তরুণীর ফেসবুকে পরিচয় হয়। তিন বছর আগে পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মেয়েটিকে নিয়ে সাতক্ষীরার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পাড়ি জমান সোহেল। সেখানে কলকাতা শহরে মেয়েটিকে যৌনকর্মে বাধ্য করেন সোহেল। সেখানে ৮-৯ মাস অবস্থানের পর একই সীমান্ত দিয়ে কৌশলে পালিয়ে আসেন ওই তরুণী। সোহেলও কিছুদিন পর সাতক্ষীরা সীমান্ত দিয়ে দেশে ফেরেন। এরপর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি হবিগঞ্জ আদালতে ওই তরুণীকে বিয়ে করেন। কিছুদিন স্ত্রীকে নিয়ে হবিগঞ্জে নিজ বাড়িতে অবস্থান করেন সোহেল। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী।
গত ১৩ মে স্ত্রীকে কৌশলে পাটগ্রামের দহগ্রামে পাঠান সোহেল। দহগ্রাম থেকে ভারতে পাঠানোর সময় পাচারকারীদের একজন মোকছেদুল ইসলাম ওই নারীকে ধর্ষণ করেন। ভারতে পাচারের পর ওই নারী বুঝতে পারেন, স্বামী তাকে আবার পাচারকারীদের কাছে বিক্রি করেছেন। পরে এ পথে ১৫ মে পুনরায় ফিরে আসেন তিনি। ফেরার পথেও অপর পাচারকারী আশরাফুল ইসলামের কাছে ধর্ষণের শিকার হন তিনি। পরে টাকার জন্য ওই নারীকে আটকে রাখেন আশরাফুল।
গতকাল শনিবার (২১ মে) সকালে সেখান থেকে কৌশলে পালিয়ে পাটগ্রাম থানায় অভিযোগ দেন নির্যাতনের শিকার ওই নারী। থানার ওসি ওমর ফারুক অভিযোগ আমলে নিয়ে রাতেই অভিযান চালান। পরে পাচার ও ধর্ষণের সঙ্গে জড়িত এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে স্বামী সোহেলকে প্রধান করে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পাটগ্রাম থানায় মামলা করেন।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে মূলহোতা স্বামী সোহেল মিয়া এবং এজাহারনামীয় দহগ্রামের একজন পাচারকারী পলাতক রয়েছেন।
কে/
- অসাম্প্রদায়িক রাজনীতির উজ্জ্বল নক্ষত্র আইভি রহমান
- ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু আজ
- জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
- সৈয়দপুর পৌরসভার ৪৬২১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
- সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের
- স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিনের ছেলেরা
- ঘানার হয়ে খেলবেন স্পেনের উইলিয়ামস
- মাহি এবং পূজার শরীর নিয়ে ব্যাখা দিলেন আজিজ
- এ বছর হজের খুতবা দেবেন ড. আল-ইসা
- পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী
- সুলভ মূল্যে পণ্য বিক্রির সময় বাড়াল টিসিবি
- চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি
- ‘ডিজিটাল মার্কেটের বিকাশে সরকার হাই-টেক পার্ক স্থাপন করছে’
- মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালান
- আজ ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ১৭ জুলাই
- করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়: শিক্ষামন্ত্রী
- বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



