ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৪ দফা নির্দেশনা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২
Find us in facebook
সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করাসহ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে জেলা প্রশাসকদের ২৪ দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব নির্দেশনা দেন। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেছে। উন্নয়নের জন্য জেলা ভিত্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে। গ্রামাঞ্চলের সব নাগরিকের সুবিধা নিশ্চিতে জেলা প্রশাসকদের নজর দিতে হবে।
প্রধানমন্ত্রী গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন।
তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির সব সূচকে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতি করেছে। মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে।
‘বাংলাদেশের জেলা প্রশাসন, মানুষের পাশে সর্বক্ষণ’ শীর্ষক এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৪ দফা নির্দেশনা:
১. করোনা ভাইরাসজনিত সংকট মোকাবিলায় সরকার সময়ে সময়ে জারি করা নির্দেশনা মাঠপর্যায়ে প্রতিপালন নিশ্চিত করতে হবে।
২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহীত উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমগুলো যথাযথ বাস্তবায়ন এবং এর ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।
৩. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
৪. সরকারি অফিসে সাধারণ মানুষ যেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে যথাযথ সেবা পায় সেটি নিশ্চিত করতে হবে। সেবাপ্রত্যাশীদের সন্তুষ্টি অর্জনই যেন হয় সরকারি কর্মচারীদের ব্রত।
৫. এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) স্থানীয়করণের আওতায় নির্ধারিত লক্ষ্যমাত্রাসমূহ অর্জনে তৎপরতা জোরদার করতে হবে।
৬. গৃহহীনদের জন্য গৃহনির্মাণ, ভূমিহীনদের কৃষি খাসজমি বন্দোবস্তসহ সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যেন প্রকৃত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রান্তিক শ্রেণির মানুষ সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে।
৭. শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রমের মানোন্নয়নে উদ্যোগী হতে হবে। কোভিড পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থায় অনলাইনে বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাঠদান কার্যক্রম যেন অব্যাহত থাকে সে ব্যবস্থা নিতে হবে। অপেক্ষাকৃত দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে।
৮. কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো যেন কার্যকর থাকে তা প্রতিনিয়ত তত্ত্বাবধান করতে হবে এবং নানাবিধ কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে।
৯. শিশু-কিশোরদের শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে তাদের জন্য প্রত্যেক এলাকায় সৃজনশীলতার চর্চা, সাংস্কৃতিক কর্মকা- ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে হবে।
১০. নাগরিকদের সুস্থ জীবনাচারের জন্য জেলা ও উপজেলায় পার্ক, খেলার মাঠ প্রভৃতির সংরক্ষণ এবং নতুন পার্ক ও খেলার মাঠ তৈরির উদ্যোগ নিতে হবে।
১১. পরিবর্তনশীল বিশ্বের সাথে সংগতি রেখে চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুবিধা নিতে উচ্চ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে কাজ করতে হবে।
১২. জনসাধারণের মাঝে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, গুজব ইত্যাদি রোধে উদ্যোগ নিতে হবে।
১৩. বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্যকে অক্ষুন্ন রাখার লক্ষ্যে ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
১৪. মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখতে হবে। মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করতে হবে।
১৫. নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ বন্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাল্যবিবাহ, ইভটিজিং, খাদ্যে ভেজাল, নকল পণ্য তৈরি ইত্যাদি অপরাধ রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
১৬. বাজারে পণ্যের সরবরাহ মসৃণ রাখতে, কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে।
১৭. সরকারি জমি, নদী, বনভূমি, পাহাড়, প্রাকৃতিক জলাশয় প্রভৃতি রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে হবে। ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের উদ্দেশ্যে নতুন সরকারি প্রতিষ্ঠান স্থাপনে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকে প্রাধান্য দিতে হবে; পরিকল্পিত নগরায়ন ও বনায়ন নিশ্চিত করতে হবে।
১৮. পর্যটন শিল্পের বিকাশ এবং রক্ষণাবেক্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুন নতুন পর্যটন স্পট গড়ে তুলতে হবে।
১৯. জেলার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং জেলাভিত্তিক বিখ্যাত পণ্যসমূহের প্রচার ও বিপণনে উদ্যোগী হতে হবে।
২০. জেলার সকল সরকারি দপ্তরের কার্যক্রমসমূহ যথাযথভাবে সমন্বয় সাধনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাতে আপনাদের ব্রতী হতে হবে।
২১. জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ সংসদ সদস্য থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। এবং উন্নয়ন পরিকল্পনা গ্রহণে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কি-না বা বাস্তবায়নও যথযাথভাবে হচ্ছে কি-না সেগুলো সমন্বয় করতে হবে। উন্নয়ন প্রকল্প যত্রতত্র যেন না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।
২২. সমাজের অনগ্রসর শ্রেণি বেদে, জেলে, কৃষক, হিজড়া (ট্রান্সজেন্ডার) ও হরিজন ও পরিচ্ছন্নকর্মীসহ যারা একেবারে সমাজের অনগ্রসর শ্রেণি তাদের সার্বিক উন্নয়ন, তাদের বাসস্থান এবং তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে।
২৩. মুক্তিযুদ্ধের যেসব অঞ্চলে গণহত্যার শিকার পরিবারদের বর্তমান অবস্থা জানা ও তাদের যথাযথ সম্মানজনক জীবনযাত্রার ব্যবস্থা করে দিতে হবে।
২৪. গণকবর সংরক্ষণ ও যেসব যুদ্ধক্ষেত্রগুলো চিহ্নিত করে সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। ইতিহাস জনসমক্ষে তুলে ধরতে হবে।
- আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি থাকতে পারে
- পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কাজ করবে দুদক এফবিআই যৌথ
- কালোবাজারিদের ধরতে মাঠে নামছে রেল পুলিশ
- ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় বৈশ্বিক চুক্তির আহ্বান প্রধানমন্ত্রীর
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৯৯ ব্যাচের পুনর্মিলনী
- পলাশবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
- রংপুর চিড়িয়াখানায় আবারও ডিম দিয়েছে উটপাখি
- দেশে সন্দেহজনক মাংকিপক্স রোগীদের আইসোলেশনের নির্দেশ
- উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১
- মহামারি মোকাবিলায় বিশ্বকে এক হয়ে কাজ করার ডাক প্রধানমন্ত্রীর
- লাবণ্যময়ী থাকার ৫ উপায়
- সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরো বেড়েছে
- দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
- ওয়ানডে থেকে ছুটি নিচ্ছেন সাকিব
- মার্কিন পরিচালকের সিনেমায় সিয়াম, সঙ্গে মিথিলা
- নতুন আতঙ্ক মাঙ্কিপক্স!
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবার ভারতের সরিষা আমদানি
- ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ এসিল্যান্ড কামরুল হাসান
- ইউএস-বাংলা দেশের বাইরে দেশের পতাকা নিয়ে ঘুরছে: নৌপ্রতিমন্ত্রী
- সৈয়দপুরে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত
- ‘কম ক্ষতিগ্রস্ত মুদ্রার তালিকায় বাংলাদেশের টাকা বিশ্বে ২য় স্থানে’
- বুঝে-শুনে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- পদ্মা সেতুর কল্যাণে ভাগ্য খুলছে দক্ষিণাঞ্চলের
- উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই-সংস্কৃতি প্রতিমন্ত্রী
- লালমনিরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পাচার, পলাতক স্বামী
- `চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়া আমাদের লক্ষ্য`
- আগামী বছরের জুনে ট্রেন যাবে কক্সবাজার: রেলমন্ত্রী
- গরমে সুস্থ থাকতে বদলান ৭ অভ্যাস
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- দেশের মানুষ এখন সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- সরকার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছে: খাদ্যমন্ত্রী
- রানা প্লাজা ট্র্যাজেডি: অরকা হোমসে মাতৃস্নেহে বেড়ে উঠছে ওরা
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- পিকআপ সংগঠনের নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ৫০ কোটি ডলার রেমিট্যান্স যোগ করছে ফ্রিল্যান্সার: পরিকল্পনামন্ত্রী



