জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়ে বাংলাদেশের রেজুলেশন গৃহীত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ জুলাই ২০২১
Find us in facebook
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশের উত্থাপিত একটি রেজুলেশন জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ‘ফ্রেন্ডস অব ভিশনে’র পক্ষে দৃষ্টি প্রতিবন্ধকতা বিষয়ক প্রথম রেজুলেশনটি সাধারণ পরিষদে শুক্রবার উত্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
রেজুলেশনে প্রতিরোধযোগ্য অন্ধত্বের শিকার বিশ্বের ১ দশমিক ১ বিলিয়ন মানুষকে ২০৩০ সালের মধ্যে চক্ষু স্বাস্থ্য সেবার সুযোগ করে দেওয়ার অঙ্গীকার করা হয়েছে।
শনিবার স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলো প্রতিরোধযোগ্য অন্ধত্ব নিরাময়ে সর্বসম্মতভাবে একটি সিদ্ধান্তে উপনীত হলো।
বিভিন্ন পর্যায়ের দৃষ্টি প্রতিবন্ধকতার শিকার বিশ্বের ২ বিলিয়নেরও বেশি মানুষের চক্ষু স্বাস্থ্য সেবা কার্যক্রমে ব্যাপকভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিতে জাতিসংঘে অনানুষ্ঠানিকভাবে কাজ করে যাচ্ছে দৃষ্টি বা ভিশন বিষয়ক এই গ্রুপ অব ফ্রেন্ডস।
রেজুলেশনটি উত্থাপনের সময় বাংলাদেশের সঙ্গে যোগ দেয় গ্রুপটির অপর দুই সহ-সভাপতি ‘এন্টিগুয়া ও বারবাডোস’ এবং আয়ারল্যান্ড। এতে সর্বমোট ১১৫টি দেশ সহ-পৃষ্ঠপোষকতা করে।
সাধারণ পরিষদে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, বিশ্বের ১ দশমিক ১ বিলিয়ন মানুষ প্রতিরোধযোগ্য অন্ধত্ব নিয়ে বসবাস করছে।
বৈশ্বিকভাবে পরিচালিত একটি জরিপের উদাহরণ টেনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতা এবং অন্ধত্বজনিত কারণে মানুষের উৎপাদনশীলতা হারানোর ক্ষতির হিসেব অনুযায়ী সারাবিশ্বে প্রতিবছর প্রায় ৪১১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হচ্ছে, যা একটি বিশাল বৈশ্বিক আর্থিক বোঝা।
চক্ষু স্বাস্থ্য সেবার সুযোগ শুধু শিক্ষা থেকে শিশুদের ঝরে পড়ার হার ৪৪ শতাংশ হ্রাস করে না, বরং এটি বেতনভুক্ত চাকরি পাবার সুযোগ ১০ শতাংশ বাড়িয়ে দেয়। অন্ধত্বের ক্ষেত্রে লিঙ্গসমতাও একটি ইস্যু। কারণ দেখা গেছে ৫৫ শতাংশ অন্ধ মানুষ মহিলা বা বালিকা, পুরুষদের তুলনায় তাদের অন্ধ হওয়ার সম্ভাবনাও ৮ শতাংশ বেশি।
যথাযথ চক্ষু স্বাস্থ্য সেবায় প্রবেশাধিকার নেই এমন মানুষগুলোর প্রায় ৯০ ভাগ বাস করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। ২০১৮ সালের এক হিসেব মতে বাংলাদেশে ৩০ ও তদূর্ধ্ব বয়সের অন্ধ মানুষের সংখ্যা প্রায় ৭ লাখ ৫০ হাজার এবং ৬০ লাখেরও বেশি মানুষের চশমা পরিধান বা অন্য কোনো উপায়ে দৃষ্টিজনিত সমস্যা সমাধানের প্রয়োজন হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালে গৃহীত ‘ভিশন-২০২০’ শীর্ষক বৈশ্বিক পদক্ষেপ স্বাক্ষরকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশও রয়েছে।
- সৈয়দপুরে চুল কাটানো নিয়ে কথা কাটাকাটির জেরে যুবকের আত্মহত্যা
- আদিতমারীতে লকডাউনে বিয়ের আয়োজন করায় ৫ হাজার টাকা জরিমানা
- করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বাসায় ঠাকুরগাঁও ছাত্রলীগের উপহার
- হাকিমপুরে ‘রোহিঙ্গা’ বলে ডাকায় বন্ধুর হাতে বন্ধু খুন
- ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত পরিচয়ের দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৩২৬
- রংপুর নগরীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- সৈয়দপুরে পাদুকা ব্যবসায়ীর সাতদিনের জেল
- ডিমলায় স্বামীকে মারপিট করে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা
- নীলফামারীতে কোরবানীর মাংস পেল ৭’শ অসহায়
- রমেক হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার চুরি করতে এসে আটক ৬
- জাতিসংঘে দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়ে বাংলাদেশের রেজুলেশন গৃহীত
- নাগেশ্বরীতে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াত খেয়ে লাশ হলো দুই ভায়রা ভাই
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- বদরগঞ্জে বাঁশঝাড় থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
- জাতীয় পার্টিকে নিয়ে নতুন ষড়যন্ত্রে বিএনপি
- জনগণের জন্য দেশে আসবে আরও ২১ কোটি ডোজ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশে যাত্রা শুরু করেছে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’
- দফতরে ফিরতে রিজভীর প্রধান বাধা ফখরুল
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৯৫ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৮০
- ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন স্বপ্নে সমুদ্রে জেলেরা
- সীমিত পরিসরে ৫ আগস্ট পর্যন্ত চলবে উচ্চ আদালত
- করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে- এডিবি
- দেশে করোনা টিকা নেওয়ার বয়সসীমা ১৮ হবে- স্বাস্থ্যের ডিজি
- ইমরান খানের জন্য হাড়িভাঙা আম উপহার পাঠালেন শেখ হাসিনা
- নাগেশ্বরীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
- লকডাউনে বিয়ের আয়োজন করায় জরিমানা
- গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ পানে দুই যুবকের মৃত্যু
- আরো ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



