২০৪১ সালের মধ্যে ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০
Find us in facebook
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন, ‘পলিথিনের ব্যাগের বহুল ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে। বাসযোগ্য পরিবেশ বজায় রাখার স্বার্থে ক্ষতিকর পলিথিনের ব্যাগের পরিবর্তে পাট ও চটের ব্যাগ ব্যবহার করতে হবে। এজন্য পলিথিনের বিকল্প হিসবে পাটের ব্যাগ উদ্ভাবনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে দেশীয় উদ্ভাবকগণ এগিয়ে আসলে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।’
পরিবেশ মন্ত্রী বলেন, ‘মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষ যাতে উন্নত জীবন পায়, কল্যাণ হয়, সেটাই শেখ হাসিনার কাছে গুরুত্বপূর্ণ। এ জন্য সামাজিক নিরাপত্তাবলয়ের কর্মসূচির আওতায় দরিদ্রদের বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হচ্ছে।’
মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশকে ২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। ৪১ সালে ইউরোপ আমেরিকার মত দেশ হবে। এটা শেখ হাসিনা স্বপ্ন দেখেন। আর শেখ হাসিনা যে স্বপ্ন দেখেন, সেটা তিনি বাস্তবায়ন করেন।’
গতকাল শনিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বড়লেখা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ও হেলথ ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ৪৭৫ জন উপকারভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানসহ স্বাস্থসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় আইজিএ প্রকল্পের ৭জন প্রশিক্ষণার্থীর মধ্যে ১ লাখ ৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে রবি ২০২০-২১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, বোরো, গম, ভুট্টা, চিনাবাদাম ও খরিফ- ১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ১ বিঘা জমি চাষের জন্য উপকরণ পাচ্ছেন। অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তর থেকে প্রাপ্ত ক্রীড়া সামগ্রীও বড়লেখা উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম আল ইমরান। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমেদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো: কামরান চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শাহিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহার প্রমুখ।
এর আগে, ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য ধারণ করে বড়লেখা উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, ‘সমবায় সমিতি গঠন হলে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে। তবেই বেকার সমস্যার সমাধান হবে। এতে সমাজ ও দেশের উন্নয়ন হবে।’
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনায় আক্রান্ত
- সব হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে নামছে সরকার
- প্রতি মাসে ডিজিটাল সেন্টারে সেবা পাচ্ছে ৬০ লাখ নাগরিক
- জনগণের ভোট, সমর্থন নিয়েই আমরা ক্ষমতায় এসেছি- প্রধানমন্ত্রী
- বিএনপি-জামায়াত মিত্রতা: কে-কাকে ছাড়বে?
- লালমনিরহাটে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
- ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- ‘শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশবাসী নিরাপদ’
- মেয়ের বাড়ি থেকে ফেরা হলো না আব্দুল হাদীর
- ভারতের বিপক্ষে অজিদের টেস্ট দল ঘোষণা
- নিরবের সঙ্গে এ কোন অপু বিশ্বাস!
- জুমার দিনে যেমন হবে জান্নাতের বাজার
- দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে- কাদের
- ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- ট্রাম্পের কড়া সমালোচনায় নির্বাচনী কর্মকর্তারা
- রাজধানীজুড়ে ১২৮ কিলোমিটার মেট্রো রেল
- বাংলাদেশে করোনা সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে কম- স্বাস্থ্যমন্ত্রী
- ‘উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা একান্তভাবে দরকার’
- প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান
- প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি’র নির্বাচনে অংশগ্রহণ: ড. হাছান মাহমুদ
- ‘যুবলীগের চেয়ে বড় কোনো শক্তিশালী সংগঠন নেই’
- নীলফামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
- ঠাকুরগাঁওয়ে কাজীপাড়া-সরকার পাড়া যৌথ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- সৈয়দপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- লালমনিরহাটে ৭১`এর সহযোগী মুক্তিযোদ্ধা সমবায় পরিষদের চেক বিতরণ
- কুড়িগ্রামে সাম্প্রদায়িক সহিংসতা রোধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি
- লাশ পোড়ানোর ঘটনায় কোরআন অবমাননার প্রমান পায়নি কমিটি
- কালো আইন ইনডেমনিটি বাতিল ও জাতির দায়মোচন
- ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হাসপাতাল পরিদর্শন করবে সরকার
- বাংলাদেশ থেকে আমদানিতে শুল্ক সুবিধা অব্যাহত রাখবে যুক্তরাজ্য
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সকল শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী


