স্কুলের পাঠ্যক্রমে আসছে ‘নারী অধিকার’: শিক্ষামন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০
Find us in facebook
ধর্ষণের অব্যাহত ঘটনার প্রেক্ষাপটে শৈশব থেকেই নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে স্কুলের পাঠ্যক্রমে নারী নির্যাতন ও যৌন হয়রানির মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
গতকাল রবিবার আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে তিনি এ তথ্য জানান। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত ‘মেয়েদের স্কুলে ফেরাতেই হবে’ শীর্ষক ডিজিটাল সংলাপ অনুষ্ঠানে জানানো হয়, মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়ছে, বেড়ে যাচ্ছে বাল্যবিয়ে।
দীপু মনি বলেন, শুধু কোভিড সংকট নয়, আগামীর সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি আমরা। এখন প্রতিটি ইউনিয়নে জন্ম নিবন্ধন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। তাই ভুয়া সনদ দেখিয়ে বয়স বাড়িয়ে বিয়ে দেওয়া যাবে না।
করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ডিজিটাল মাধ্যমে ক্লাস করানোর ক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারার দাবি করেন দীপু মনি বলেন, টেলিভিশনে ক্লাস নেওয়ার মানও বেড়েছে। শুধু সরকার নয়, বেসকারি পর্যায়েও অনেক প্রতিষ্ঠান এভাবে ক্লাস নিচ্ছে। তাই শিক্ষার্থীদের যে এই পরিস্থিতিতে স্কুলে যেতেই হবে- এমনটি ভাবা যাবে না।
বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর তা আবার বন্ধ হয়ে গেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে শিক্ষার্থীদের ক্ষতির পাশাপাশি শিক্ষকরাও যে বিপদে আছেন, তা সংলাপে তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।
“এই মহামারিটা আমাদের সামনে একটা ম্যাগ্নিফাইং গ্লাসের মতো। আমাদের ভুল-ভ্রান্তি ও করণীয় সম্পর্কে নতুন করে শিখতে পারছি। সবাইকে স্কুলে ফেরানোর আগে তথ্য-উপাত্ত ও বাস্তবতা যাচাই করে দেখতে হবে।”
অন্যান্য খাতের মত শিক্ষাখাতেও প্রণোদনার ব্যবস্থা করা, শিক্ষকদের বেতন-ভাতা, শিক্ষার্থীদের টিফিনের ব্যবস্থা রাখতে শিক্ষমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
অস্ট্রেলিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সাইমন বাকলি বলেন, যখন বিদ্যালয়গুলো আবার চালু হবে, তখন শিক্ষক-শিক্ষার্থীদের জোর প্রচেষ্টা থাকতে হবে আগের ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায়।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, টানা স্কুল বন্ধ থাকায় শিশুরা যা শিখেছে, তা-ও ভুলতে বসেছে। তবে স্কুলগুলো হুট করে না খুলে, পর্যায়ক্রমে মনিটরিং করে খুলতে হবে। যেসব জেলায় সংক্রমণ কম, সেসব স্থানে আগে খোলা যেতে পারে।
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির পরিচালক নবনীতা চৌধুরীর সঞ্চালনায় সংলাপে আরও অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার তাহেরা জাবীন।
- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত
- চিলাহাটি-হলদিবাড়ি রেল লাইনে বাংলাদেশের ইঞ্জিনের মহড়া অনুষ্ঠিত
- পঞ্চগড়ে ১ ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন স্কুল ছাত্রী!
- সরকারি প্রচেষ্টায় ক্রমশই উন্নতির দিকে মোংলা সমুদ্রবন্দর
- মুক্তিযোদ্ধাদের ভাতা এ বছরই ২০ হাজার টাকা করার প্রস্তাব
- ‘আমাদের লাল-সবুজ পতাকা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক’
- বঙ্গবন্ধুর দর্শন: নারীর ক্ষমতায়ন
- শেখ হাসিনার বাংলাদেশ
- জলঢাকায় অবৈধ বালু উত্তোলন: চারজনের জরিমানা
- নীলফামারীতে পূজায় ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা
- বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা
- কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
- ফ্রান্সে বিশ্বনবীকে কটূক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
- রংপুরে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
- রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিনজন আটক
- রংপুরে ১২ লাখ টাকা চুরির ঘটনায় চারজন গ্রেফতার
- দেশে করোনায় নতুন আক্রান্ত ১৪৩৬, মৃত্যু ১৫
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনায় আক্রান্ত
- চলতি বছর রোহিঙ্গা শরণার্থীদের ৯৬ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
- অনলাইন ভেটেরিনারি হাসপাতাল, ডিজিটাল বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা
- মৃত শ্রমিকদের পরিবারকে সহায়তায় বিজিএমইএকে ১ কোটি ৮২ লাখ টাকা
- বাংলার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি: ব্রিটিশ হাইকমিশনার
- ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান চূড়ান্ত অনুমোদন
- মাস্ক না পরলে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে কোন সেবা মিলবে না
- দূর্গাপূজা উপলক্ষে রসিক কাউন্সিলরের বস্ত্র বিতরণ
- জোটে ব্যর্থ, ‘একলা চলো’ নীতিতে বিএনপি
- কিশোরগঞ্জে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন
- আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের
- কোন্দল আর বিভেদ নিরসনে বিএনপির হাইকমান্ড একেবারেই উদাসীন
- বিসিবি প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


