সুব্রত-মন্টুকে বাদ দিয়ে গণফোরামের নতুন কমিটি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ মার্চ ২০২০
Find us in facebook
পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনায় গণফোরামে সৃষ্ট ‘অচলাবস্থা’ কাটাতে ৪ মার্চ দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিলেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। এক সপ্তাহ পর বৃহস্পতিবার দলটির ৭২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আহ্বায়ক কমিটি বলা হলেও কমিটির সভাপতি হিসেবে ড. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ড. রেজা কিবরিয়ার নাম ঘোষণা করা হয়। তবে রেজা কিবরিয়া স্বাক্ষরিত এই কমিটিতে জায়গা হয়নি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু ও অধ্যাপক আবু সাইয়িদসহ অনেক জ্যেষ্ঠ নেতার।
বিজ্ঞপ্তিতে ‘অনুমোদিত’ লিখে কামাল হোসেনের স্বাক্ষর রয়েছে। হঠাৎ কমিটি থেকে বাদ পড়া জ্যেষ্ঠ নেতারা সংক্ষুব্ধ। ফলে অচলাবস্থা নিরসনের বদলে দলটিতে অভ্যন্তরীণ সংকট আরও বাড়লো বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, সুব্রত চৌধুরী ও মন্টু দুজনই গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক। কাউন্সিলের মাধ্যমে সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়ার পর গত দুটি কমিটিতে সুব্রত চৌধুরী দলের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আর গত বছরের ২৯ এপ্রিল কাউন্সিলের পর সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়েন মন্টু। এরপর মন্টুকে কেন্দ্রীয় কমিটির সদস্য রাখা হলেও তিনি দলীয় রাজনীতিতে পুরোপুরি নিষ্ক্রিয় থাকেন। সর্বশেষ কাউন্সিলের পর গঠিত কমিটিতে অধ্যাপক আবু সাইয়িদকে নির্বাহী সভাপতি পদ দেওয়া হয়
ক্ষুব্ধ সুব্রত চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘কারা কমিটি ভাঙ্গে, কারা আহ্বায়ক কমিটি করে, কেন এসব করে- কিছুই জানি না। এসব গঠনতন্ত্র-পরিপন্থী। আমাদের কমিটি রয়েছে, ড. কামাল হোসেনের নেতৃত্বে আমরা দলকে ঐক্যবদ্ধ রাখতে চাই। মাঝখানে কারা কামাল হোসেনকে কুবুদ্ধি দিচ্ছে তা বের করতে হবে।’
আর ড. রেজা কিবরিয়ার দাবি, যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করেননি তাদেরই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। রেজা কিবরিয়ার ভাষ্য, কামাল হোসেনের চেম্বারে বসে গণফোরামের রাজনীতির দিন শেষ। এখন তৃণমূলে গিয়ে দলকে সংগঠিত করতে হবে।
মোস্তফা মহসিন মন্টুর প্রতিক্রিয়া, ‘দল প্রতিষ্ঠার ২৬ বছরে এরকম সমস্যা দেখিনি। আমরা চাই না গণফোরাম ভেঙ্গে যাক। আজকের এই পরিস্থিতি দলের জন্য খারাপ, এটা কামাল হোসেনের জন্য আরও বেশি খারাপ।’
ঘোষিত কমিটিতে সদস্য হিসেবে যাদের নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মোকাব্বির খান এমপি, অ্যাডভোকেট আ.ও.ম শফিক উল্লাহ, অ্যাডভোকেট আবদুল আজিজ, অ্যাডভোকেট মহসিন রশীদ, মোশতাক আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, এবছরের ফেব্রুয়ারিতে গণফোরামে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়। ঘটে পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা। সর্বশেষ গত ২ মার্চ গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসীকল্যাণ সম্পাদক আবদুল হাছিব চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়। পরদিন এই বহিষ্কৃত চারজন দলটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, সহসভাপতি মহসীন রশীদ ও শফিকউল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদকে দল থেকে বহিষ্কার করেন। তবে কোনো বহিষ্কারের বিজ্ঞপ্তিতেই দলের সভাপতি ড. কামাল হোসেনের স্বাক্ষর ছিল না।
- নীলফামারীর টুপামারী ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল
- নীলফামারী পৌরসভার উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন
- কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- তেঁতুলিয়ায় মাটির নিচে লুকানো ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার, আটক ৪
- ঠাকুরগাঁওয়ে জুট মিলে অগ্নিকাণ্ড: কোটি টাকার উৎপাদিত পণ্য ভস্মীভূত
- ঠাকুরগাঁওয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুড়িগ্রামে ভস্মীভূত করা হলো অচল ঘোষিত দেড় কোটি টাকার স্ট্যাম্প
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
- প্রতি মাসেই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেবে সরকার
- বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্বের অনেক দেশ ইমপ্রেস হয়- ভূমিমন্ত্রী
- পোল্ট্রি-ডেইরি শিল্পের সুরক্ষায় নীতিমালা তৈরি করছে সরকার
- পঞ্চগড়ে অবসরের ২০ বছর পরও পেনশনবঞ্চিত পাউবো কর্মচারী
- রংপুরে গৃহকর্মীকে ধর্ষণের ১৩ বছর পর গৃহকর্তার যাবজ্জীবন কারাদণ্ড
- দিনাজপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
- হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
- স্কুল বাস সার্ভিসে শতভাগ নারী চালক সম্পৃক্ত করা জরুরি- কাদের
- কৃষকদের থেকে ৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনায় আক্রান্ত
- করোনায় দেশে নতুন মৃত্যু ২৩, আক্রান্ত ১৪৯৩
- সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে নিয়ে যাবে সরকার
- অবশেষে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর দিলেন সরকার
- দেশের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সরকার
- দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়ে স্বস্তিতে রাখতে চায় সরকার
- রেলে গতি বাড়াতে যুক্ত হচ্ছে ১১শ` কোটি টাকার বগি ও ইঞ্জিন
- প্রবাসীদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার
- সময় বাড়লো এলেঙ্গা-রংপুর চার লেন প্রকল্পের
- নুরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে বিএনপি
- সীমানা পেরিয়ে বাংলাদেশের পরীক্ষামূলক রেল ইঞ্জিন ভারতে
- দলীয় কোন্দলের কারণে বারবার নেতিবাচক শিরোনাম হচ্ছে বিএনপি
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


