শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ফেসবুক ব্যবহারের নতুন নির্দেশনা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০
Find us in facebook
ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, মন্তব্য, লাইক ও শেয়ার করতে পারবেন না সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বুধবার দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর এ প্রজ্ঞাপন পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে– শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতা নীতি পরিপন্থী তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন কোনো ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দিয়ে এ প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয় লেখা, অডিও বা ভিডিও প্রকাশ বা শেয়ার করা এবং ভিত্তিহীন, অসত্য বা অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।
এতে আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের গাইডলাইন, চাকরির বিধান এবং এ-সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করে কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধির ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠানের প্রধানরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রয়োজনে তদন্ত করে প্রমাণসহ আঞ্চলিক অফিস বা মাউশি অধিদফতরকে অবহিত করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় বিভিন্ন গ্রুপ ও পেজের অ্যাডমিনদের বিষয়ে এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি নীতিমালার পরিপন্থী, নিজ নিজ প্রতিষ্ঠান, দফতর ও সংস্থার বিপক্ষে অবস্থানকারী কোনো পোস্ট অনুমোদন করা যাবে না। অন্যথায় অ্যাডমিন ও পোস্টদাতা উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের শৃঙ্খলা ও অপ্রীতিকর কার্যকলাপ যাতে না ঘটে, সে বিষয়ে দৃষ্টি রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দৃষ্টি দিতে বলেছে মাউশি।
প্রসঙ্গত, সম্প্রতি ধর্ষণের ঘটনায় দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিবাদ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ধর্ষকদের বিচার চেয়ে পোস্ট দিচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
- সরকারি প্রচেষ্টায় ক্রমশই উন্নতির দিকে মোংলা সমুদ্রবন্দর
- মুক্তিযোদ্ধাদের ভাতা এ বছরই ২০ হাজার টাকা করার প্রস্তাব
- ‘আমাদের লাল-সবুজ পতাকা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক’
- বঙ্গবন্ধুর দর্শন: নারীর ক্ষমতায়ন
- শেখ হাসিনার বাংলাদেশ
- জলঢাকায় অবৈধ বালু উত্তোলন: চারজনের জরিমানা
- নীলফামারীতে পূজায় ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা
- বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা
- কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
- ফ্রান্সে বিশ্বনবীকে কটূক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
- রংপুরে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
- রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিনজন আটক
- রংপুরে ১২ লাখ টাকা চুরির ঘটনায় চারজন গ্রেফতার
- দেশে করোনায় নতুন আক্রান্ত ১৪৩৬, মৃত্যু ১৫
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনায় আক্রান্ত
- চলতি বছর রোহিঙ্গা শরণার্থীদের ৯৬ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
- অনলাইন ভেটেরিনারি হাসপাতাল, ডিজিটাল বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা
- মৃত শ্রমিকদের পরিবারকে সহায়তায় বিজিএমইএকে ১ কোটি ৮২ লাখ টাকা
- বাংলার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি: ব্রিটিশ হাইকমিশনার
- ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান চূড়ান্ত অনুমোদন
- মাস্ক না পরলে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে কোন সেবা মিলবে না
- দূর্গাপূজা উপলক্ষে রসিক কাউন্সিলরের বস্ত্র বিতরণ
- জোটে ব্যর্থ, ‘একলা চলো’ নীতিতে বিএনপি
- কিশোরগঞ্জে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন
- আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের
- কোন্দল আর বিভেদ নিরসনে বিএনপির হাইকমান্ড একেবারেই উদাসীন
- বিসিবি প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ
- আল্লাহর নির্দেশনা মেনেই জীবনকে এগিয়ে নিতে চান অভিনেত্রী পপি
- নেতৃত্বের সংকটের কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপির রাজনীতি
- পণ্য বয়কট ঠেকানোর আহ্বান জানালো ফ্রান্স
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


