ব্রেকিং:
ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার সকাল ৭টার দিকে দিল্লির আর্মি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।
  • রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১২ ১৪২৭

  • || ০৯ সফর ১৪৪২

সর্বশেষ:
ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে- প্রধানমন্ত্রী বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক নীলফামারীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ প্রধানমন্ত্রীর প্রতিটা মুহূর্তই ইতিহাসের অংশ- পলক ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে হবে’
১৩৪

শাজাহান খানকে আদালতে হাজিরের নির্দেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

মানহানির মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খানকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ মামলা করেন। বৃহস্পতিবার ঢাকার এক নম্বর যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালত মামলাটি গ্রহণ করে এ আদেশ দেন। ইলিয়াস কাঞ্চনের আইনজীবী মো. রেজাউল করিম এ তথ্য জানান।

রেজাউল করিম বলেন, গত ৮ ডিসেম্বর ২০১৯ পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে বলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কি উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

শাহজাহান খানের এই বক্তব্যকে মিথ্যাচার দাবি করে তা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। কিন্তু শাজাহান খান তার এ বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনা করেননি।

শাজাহান খান ক্ষমা না চাওয়ায় বা তার বক্তব্যের স্বপক্ষে প্রমাণ পেশ করতে না পারায় এই মামলা দায়ের করা হয়।

Place your advertisement here
Place your advertisement here
আদালত বিভাগের পাঠকপ্রিয় খবর