ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২০ জন। রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান ও তাঁর স্ত্রী জেলী রহমানের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
  • বুধবার   ০৫ আগস্ট ২০২০ ||

  • শ্রাবণ ২০ ১৪২৭

  • || ১৫ জ্বিলহজ্জ ১৪৪১

সর্বশেষ:
রাষ্ট্রনায়ক ও বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু বন্যার্তদের পাশে নেই কুড়িগ্রাম বিএনপি ‘রাজধানীর বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে’ ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনগুলো সফল : এলজিআরডি মন্ত্রী
২০

আজ থেকে সপ্তাহে ৫ দিন বসবে ভার্চুয়াল আপিল বিভাগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০  

Find us in facebook

দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আজ রোববার (১৯ জুলাই) থেকে সপ্তাহের সব কার্যদিবসে ভার্চুয়ালি বিচার কাজ চলবে।

এর আগে গত ১২ মার্চের পর ১৩ জুলাই মহামারির মধ্যে প্রথমবার ভার্চুয়াল আপিল বিভাগ বসেছিল। তখন সিদ্ধান্ত ছিল সপ্তাহে শুধুমাত্র দু'দিন বসবে। এর মধ্যে গত ১৪ জুলাই সিদ্ধান্ত আসে সপ্তাহে সব কার্যদিবস অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিচার কাজ পরিচালনা করার।

সেই সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৯ জুলাই থেকে এটি শুরু হচ্ছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

চলতি বছরের গত ১২ মার্চের পর সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি শুরু হয়। এর মধ্যে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শুরু হওয়ায় আদালতও বন্ধ হয়ে যায়। গত ২৬ এপ্রিল ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেওয়া হয়। এজন্য সুপ্রিম কোর্টের রুলস কমিটি পুনরায় গঠন ও ভার্চুয়াল কোর্ট চালু করার জন্য প্রয়োজনীয় আইনি প্রতিবন্ধকতা দূর করতে পদক্ষেপ ৩ \হনেওয়ার সিদ্ধান্ত হয়। সেদিন প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে প্রধান বিচারপতির সভাপতিত্বে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কনফারেন্সে সংযুক্ত ছিলেন সুপ্রিমকোর্টের উভয় বিভাগের ৮৮ জন বিচারপতি।

এ অবস্থায় গত ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে 'আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০'-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

Place your advertisement here
Place your advertisement here
আদালত বিভাগের পাঠকপ্রিয় খবর