ভার্চ্যুয়াল জগতে প্রবেশ করলো দেশের সর্বোচ্চ আদালত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ জুলাই ২০২০
Find us in facebook
ভার্চ্যুয়াল বিচার কার্যক্রম পরিচালনার জন্য মাইক্রোসফট টিমস অ্যাপের মাধ্যমে একে একে যুক্ত হলেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগের ছয় বিচারপতি। এর মাধ্যমেই ভার্চ্যুয়াল জগতে প্রবেশ করলো দেশের সর্বোচ্চ আদালত । তাই এই দিনটি দেশের বিচার বিভাগের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হচ্ছে।
গতকাল সোমবার আদালতের কার্যতালিকায় থাকা ২০টি মামলার মধ্যে দুটির ওপর শুনানি নিয়ে আদেশ দেন আদালত। ১৬ জুলাই সকাল দশটা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চের অপর পাঁচ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।
কার্যক্রম শুরুর পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বাংলাদেশের জুডিশিয়ারির জন্য আজ ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আইন (আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন) হয়েছে, সে জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা। রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন, সে জন্য কৃতজ্ঞতা। এ বিষয়ে সচেষ্ট ভূমিকার জন্য আইনমন্ত্রীকে ধন্যবাদ। এ আইনের মাধ্যমে ডিজিটালি বিচার বিভাগ আরও এক ধাপ এগিয়ে গেল। ভার্চ্যুয়াল কোর্ট স্বাভাবিক কোর্টের বিকল্প নয়। পরিস্থিতির উন্নয়ন হলে স্বাভাবিক কোর্টের কার্যক্রমে ফিরে যাওয়া হবে।
এই যাত্রা সফল হবে, এমন আশা ব্যক্ত করে প্রধান বিচারপতি বলেন, ‘আপিল বিভাগে যারা বিচারক আছি, আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। কার্যক্রম (ভার্চ্যুয়াল কোর্ট) স্বাভাবিকভাবে চললে সপ্তাহের পাঁচ দিনই কোর্ট (ভার্চ্যুয়াল) পরিচালনার অভিপ্রায় ব্যক্ত করছি।’
এর আগে শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আজ বিচার বিভাগের জন্য ঐতিহাসিক দিন। বিশ্বব্যাপী মহামারির কারণে আদালত বসতে পারেননি। ১২ মে থেকে হাইকোর্টে ভার্চ্যুয়াল কার্যক্রম শুরু হয়। হাইকোর্ট বিভাগ সার্থকভাবে ভার্চ্যুয়াল কোর্ট চালিয়ে যাচ্ছেন। ৬৩ কার্যদিবস আপিল বিভাগ বসতে পারেননি। আজ ১৩ জুলাই কার্যক্রম শুরু হলো। বিশ্বের তথ্যপ্রযুক্তির যে উন্নয়ন, আমরা তাতে আজ শামিল হলাম।’
এর পরপরই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, ‘মহামারির মধ্যে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়, সেখানে বিচার বিভাগের কার্যক্রমে চলছে, আমরা অংশ নিতে পারছি, সে জন্য প্রধান বিচারপতিসহ আদালতের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। করোনাভাইরাসের সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে ৩৬ জন আইনজীবী মারা গেছেন। তাঁদের অনেকের করোনা ছিল, অনেকের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। কথা দিচ্ছি, আইনজীবী সমিতি আদালতের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা দেবে। তবে কোনো আইনজীবী অনুপস্থিতি থাকলে যাতে সময় দেওয়া হয়, তাদের মামলা যেন নষ্ট না হয়, সে বিষয়ে নিবেদন রাখছি।
এরপর বিচার কার্যক্রম শুরু হয়। আদালতের কার্যক্রম চলাকালে কোন দিন (বার) কোন আবেদনের শুনানি হবে, আদালতের বিরতির সময় নির্ধারণ, আবেদন আপলোড করা, আদালতের ছুটি কমানো ও আপিলের সারসংক্ষেপ যথাযথভাবে দাখিল করার বিষয়ও আলোচনায় ওঠে।
কার্যতালিকায় থাকা পৃথক দুটি সিভিল আপিলের (কার্যতালিকার ২ ও ৩ নম্বর ক্রমিকে থাকা) ওপর শুনানি নিয়ে আদালত আদেশ দেন। এর মধ্যে দুই নম্বর ক্রমিকে থাকা মামলাটিতে আপিলকারী পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এই মামলায় অপর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। ৩ নম্বর ক্রমিকে থাকা মামলায় আপিলকারী পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম। শুনানি নিয়ে আপিল বিভাগ পৃথক দুটি আপিল মঞ্জুর করে আদেশ দেন। এ ছাড়া একাধিক মামলায় সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীদের সময়ের আরজি জানাতে দেখা যায়। ভার্চ্যুয়াল উপস্থিতিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির যুক্ত ছিলেন।
শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আজ প্রথম দিনেই বড় সফলতা। পূর্ণ সময় ধরে আদালতের কার্যক্রম চলেছে। আপিলের ওপর পূর্ণাঙ্গ শুনানি হয়েছে। এক দিনে দুটি আপিল নিষ্পত্তি হয়েছে। সাধারণত একটি আপিল নিষ্পত্তির জন্য দু-তিন দিন চলে যায়।...আজ এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।’
- রংপুরের সাংবাদিক লিয়াকত আলী বাদল করোনায় আক্রান্ত
- রমেকে আরও ৫৬ জনের করোনা শনাক্ত
- ঠাকুরগাঁওয়ে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে গ্রেফতার-৩
- প্রধানমন্ত্রী সিনহার মাকে ফোন করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন
- লালমনিরহাটে নদীতে গোসল করতে নেমে নবদম্পতির সলিল সমাধি
- চল্লিশ বছর বয়সের পরে কি খাবেন, কি খাবেন না
- ‘করোনা ও বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কাজের গতি বাড়াতে হবে’
- প্রেস ব্রিফিংয়েই আটকে আছে বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের
- বন্যাকবলিত উত্তরাঞ্চলের কৃষি শ্রমিকদের জন্য ‘বন্যা বিমা’ চালু
- পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকরাই হবেন প্রাথমিকের প্রধান শিক্ষক
- কৃষকদের ক্ষতি কমাতে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ কৃষিমন্ত্রীর
- স্বপ্নপূরণে আরো একধাপ এগোলো এশিয়ার সবচেয়ে বড় ‘বঙ্গবন্ধু টানেল’
- বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী কাল
- পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
- লালমনিরহাটে স্ত্রীর পরকীয়ার বলি মাইক্রোচালক বেলাল
- ‘প্রধানমন্ত্রী নির্দেশে আমরা সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছি’
- মানিকগঞ্জে ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- দেশের ইতিহাসে রেমিট্যান্স-এর সকল রেকর্ড ভাঙ্গল জুলাইয়ে
- ‘পৃথিবীতে একমাত্র আমাদেরই স্বাধীনতা দিবস ও বিজয় দিবস আছে’
- ‘কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না’
- বাংলার বাঁশিওয়ালা শেখ মুজিবুর রহমান
- করোনা: দেশে একদিনে মৃত্যু ৫০, নতুন শনাক্ত ১৯১৮
- ‘মিড ডে মিল’ কার্যক্রমের আওতায় ৬৫ হাজার ৬২০ প্রাথমিক বিদ্যালয়
- সস্ত্রীক করোনায় আক্রান্ত রসিক মেয়র
- বর্জ্য ব্যবস্থাপনায় সফল সিটি কর্পোরেশনগুলো- তাজুল ইসলাম
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- বন্যার্তদের পাশে নেই কুড়িগ্রাম বিএনপি
- ‘রাজধানীর বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে’
- এক মাসে ৫০ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ
- ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন এমপি নিক্সন
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২১ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- গণতন্ত্র পুনরুদ্ধারে আজ দেশে আসেন শেখ হাসিনা
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- পঞ্চগড়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক উপহার বিতরণ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ
- বিশ্বব্যাপী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে


