ব্রেকিং:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৮ জন
  • রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||

  • অগ্রাহায়ণ ১৪ ১৪২৭

  • || ১৩ রবিউস সানি ১৪৪২

সর্বশেষ:
১৫ লাখ কৃষককে বিনামূল্যে হাইব্রিড বীজ দেবে সরকার দিনাজপুরে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত করোনার ভ্যাকসিন মানুষ সহজেই পাবে- সেতুমন্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ- মুক্তিযুদ্ধমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে রোডম্যাপ সরকারের

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যামেচার রেডিও ক্লাব গঠন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

Find us in facebook

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিআরইউআর অ্যামেচার রেডিও ক্লাব গঠন করা হয়েছে। শনিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কনফারেন্স রুমে অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশ এর আয়োজনে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যোগাযোগের কোনো বিকল্প নেই। তথ্যের অবাধ প্রবাহ ও সামাজিক যোগাযোগ বৃদ্ধির লক্ষে ইতিমধ্যে বেরোবি ক্যাম্পাস রেডিও প্রতিষ্ঠা করা হয়েছে এবং ক্যাম্পাস টেলিভিশন প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বিআরইউআর অ্যামেচার রেডিও ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ।

কর্মশালায় অ্যামেচার রেডিও বিষয়ক পরীক্ষার প্রস্তুতি এবং দুর্যোগকালীন যোগাযোগ ব্যবস্থা স্থাপন বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ব্যবহারিক ধারণা প্রদান করেন অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক অনুপ কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক শামসুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শামসুল হুদা, রংপুর অ্যামেচার রেডিও ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হোসেন আবেদ আলী।

প্রশিক্ষণ কর্মশালায় বেরোবির পক্ষ থেকে বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী অংশ নেন।

Place your advertisement here
Place your advertisement here