রমেক হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার চুরি করতে এসে আটক ৬
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ জুলাই ২০২১
Find us in facebook
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর থেকে ভুয়া চালানের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার চুরির চেষ্টায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে অক্সিজেন সিলিন্ডার পাচার চক্রের সদস্য সন্দেহে তিন ট্রাকচালক ও হেলপারকে আটক করেন হাসপাতালের কর্মচারীরা। এ সময় সিলিন্ডার পরিবহনের জন্য নিয়ে আসা তিনটি ট্রাকও জব্দ করা হয়।
আটক ট্রাকচালকরা হলেন, জহুরুল ইসলাম, হাবিল, সুজন হোসেন ও হেলপার সাঈদ হাসান, সাইফুল ইসলাম এবং আশিক রায়। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।
আটক ট্রাক চালকদের অভিযোগ, হাসপাতালের স্টোর থেকে একজন কর্মচারী অক্সিজেন সিলিন্ডারগুলো ট্রাকে তোলার নির্দেশ দেন। বিনিময়ে ওই কর্মচারী ট্রাক চালকদের কাছ থেকে তিন হাজার টাকাও নিয়েছেন। কিন্তু ঘটনার পর ওই কর্মচারী তার মোবাইল বন্ধ রেখেছেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তার নাম পরিচয় এখনো জানা যায়নি।
ট্রাকচালক হাবিলের থেকে জব্দ করা বুকিং চালানে দেখা গেছে, রেজাউল নাম উল্লেখ করা এক ব্যক্তি অক্সিজেন সিলিন্ডার রংপুর থেকে ঢাকায় পরিবহনের জন্য ৪০ হাজার টাকায় ট্রাক ভাড়া করেছেন। চালানে ট্রাক চালকের ফোন নম্বর থাকলেও রেজাউলের কোনো নম্বর ছিলো না। শুক্রবার সকালে দিনাজপুর থেকে তিনজন চালক ও হেলপার ট্রাকসহ রংপুরের উদ্দেশ্যে রওনা হন। বেলা আড়াইটার দিকে তারা রমেক হাসপাতাল চত্বরে পৌঁছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, অক্সিজেন সিলিন্ডার চুরির বা পাচারের চেষ্টার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা জানতে ট্রাকচালক ও হেলপারসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মূল বিষয়টি উদঘাটন হবে বলে আশা করছি।
রমেক হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার ইনচার্জ সাঈদ বাবু বলেন, শুক্রবার বিকেলে ঢাকা থেকে হাসপাতালে এক ট্রাক অক্সিজেন সিলিন্ডার আসার কথা ছিলো। কিন্তু তার পরিবর্তে দিনাজপুর থেকে আসা খালি ট্রাক তিনটি চালান নিয়ে স্টোরে যোগাযোগ করলে সন্দেহ তৈরি হয়। পরে তাদের কথা-বার্তায় সন্দেহ সৃষ্টি হলে আটক করে পুলিশকে জানানো হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র হতে পারে বলে তিনি জানান।
হাসপাতালের পরিচালক ডা. রেজাউল জানান, পুরো ঘটনাটি প্রতারণার। ট্রাক বুকিংকারী হিসেবে তার নাম থাকার বিষয়টি রহস্যজনক। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা তদন্ত করতে পুলিশকে বলা হয়েছে।
- করোনা রোধে সশস্ত্র বাহিনীসহ সকলকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- গ্রেফতার-জরিমানায় চলছে কঠোর লকডাউনের চতুর্থ দিন
- লালমনিরহাটে করোনায় আরো ৪ জনের মৃত্যু
- বঙ্গবন্ধুর দৌহিত্র জয়ের ৫১তম জন্মদিন আজ
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দরকার
- প্রধানমন্ত্রীর উপহারের আম পেল ইন্দোনেশিয়া-ব্রুনাই
- কুড়িগ্রামে বিধিনিষেধের মধ্যে ‘আনন্দমেলা’র আয়োজন
- গাইবান্ধায় পুকুরে যুবকের লাশ
- পাঁচ মহাসাগরের বালু, শত নদীর পানি আছে ঠাকুরগাঁওয়ের জাদুঘরে
- বিরামপুরে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক
- একাদশের ৯ জনই বাঁহাতি ব্যাটসম্যান, বাংলাদেশের বিশ্বরেকর্ড
- মীরাবাইকে নিয়ে বলিউডে উন্মাদনা
- প্রাচীন ইসলামী শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্য
- তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিত, প্রধানমন্ত্রী অপসারিত
- আজ থেকে শুরু হচ্ছে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি
- টি-২০ সিরিজ জেতায় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ‘সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির’
- টি-টোয়েন্টি সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতির অভিনন্দন
- বিআরটিএর সেবা সীমিত পরিসরে চালু হচ্ছে আজ
- করোনা মোকাবেলা: ‘বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে সেরা ২০-এ বাংলাদেশ’
- ঢাকার থানায় বডিক্যাম ব্যবহারের উদ্যোগ
- ২৫ হাজার বছর আগেও করোনায় ভুগেছে এশিয়া
- মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাচ্ছেন আরও ৬২০ জন
- ‘পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা ষড়যন্ত্র কি না খতিয়ে দেখা হচ্ছে’
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চামড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



