• বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||

  • কার্তিক ১৩ ১৪২৭

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
কর্মকর্তাদের বদলির কারণে উন্নয়ন যেন বাধা না পায়: প্রধানমন্ত্রী প্রবাসীদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার রেলে গতি বাড়াতে যুক্ত হচ্ছে ১১শ` কোটি টাকার বগি ও ইঞ্জিন দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়ে স্বস্তিতে রাখতে চায় সরকার দেশের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সরকার

রংপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধে জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২০  

Find us in facebook

রংপুরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধে মেসার্স মোহাইমিন এন্ড বাদার্সের স্বত্ত্বাধিকারী মোঃ মোয়াজ্জেম হোসেনকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহায়তায় র‌্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন বদরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন। 

মেসার্স মোহাইমিন এন্ড বাদার্স মুলত প্রাণ গ্রুপের বিভিন্ন পণ্যের পাইকারী বিক্রেতা। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের জুস, পানি, সফট ড্রিংকস, বিস্কিট, চিপস, ভেজাল চা সহ শিশুদের জন্য তৈরী পণ্য যেমন প্রাণ লিচি, চকোচকো, ম্যাংগো বার ইত্যাদি। আইনুযায়ী পণ্যের মেয়াদ উত্তীর্ণ হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা ধ্বংস করার বিধান থাকলেও এক বছর পূর্বে মেয়াদ উত্তীর্ণ হওয়া পণ্য এখনো তিনি বিভিন্ন গোডাউনে জমা রেখেছেন।

এছাড়াও ভালো পণ্য ও মেয়াদ উত্তীর্ণ পণ্য একই সাথে রাখার বিধান নেই। অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণ, যথাযথ ভেন্টিলেশনের সুবিধা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন এবং মোঃ বোরহান উদ্দিন এর সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩/৪৪/৫১ অনুযায়ী মেসার্স মোহাইমিন এন্ড বাদার্স মালিক মোঃ মোয়াজ্জেম হোসেন (২৮), পিতাঃ মোঃ মোকছেদুল হক, সাং- বদরগঞ্জ বাজার, থানা- বদরগঞ্জ, জেলা- রংপুরকে মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দ ও ধ্বংস করেন।

Place your advertisement here
Place your advertisement here