• বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||

  • কার্তিক ১৩ ১৪২৭

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
কর্মকর্তাদের বদলির কারণে উন্নয়ন যেন বাধা না পায়: প্রধানমন্ত্রী প্রবাসীদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার রেলে গতি বাড়াতে যুক্ত হচ্ছে ১১শ` কোটি টাকার বগি ও ইঞ্জিন দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়ে স্বস্তিতে রাখতে চায় সরকার দেশের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সরকার

রংপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

রংপুরে অনুমোদনহীন চিকিৎসা যন্ত্রপাতি বিক্রির দায়ে পাঁচটি সার্জিক্যাল ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওষুধ প্রশাসন থেকে আমদানিকারক বা ব্যবসায়ীরা কোনো অনুমোদন না নেয়ায় এই জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ধাপ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলাম, ওষুধ তত্ত্বাবধায়ক ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে উত্তরা, তাহের, ঢাকা, রংপুর ও আকিব সার্জিক্যালকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা ও তাদের সতর্ক করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, পাঁচটি প্রতিষ্ঠানে অভিযানকালে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়। এসব প্রতিষ্ঠানে ব্লাড প্রেশার মেশিন, অক্সিমিটার, ডিজিটাল থার্মোমিটারসহ বেশ কিছু চিকিৎসা যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা হলেও ওষুধ প্রশাসন থেকে সংশ্লিষ্ট আমদানিকারক বা ব্যবসায়ীরা কোনো অনুমোদন নেয়নি। বরং তারা বিভিন্ন অজুহাতে আমদানি করা বিদেশি চিকিৎসা যন্ত্রপাতি অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছে। ওইসব প্রতিষ্ঠানকে জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here