বদরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০
Find us in facebook
রংপুরের বদরগঞ্জে মাদরাসা পড়ুয়া ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইসমাইল হোসেন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
ওই শিক্ষক বিভিন্ন সময়ে ছাত্রদের নির্যাতন, নিপীড়ন ও বলাৎকার করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার।
ওসি জানান, মঙ্গলবার রাতে উপজেলার মধুপুর ইউপির ময়নাকুড়ি হলকার ঘর হাফেজিয়া মাদরাসা থেকে শিক্ষক ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বলাৎকারের শিকার হওয়া ছাত্রের বাবা বাদী হয়ে মামলা করেছেন। বুধবার আদালতের মাধ্যমে ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
শিশুর পরিবার ও থানা সূত্র জানায়, গত সোমবার মাদরাসার শিশুদের দিয়ে সড়কের মোড় ও বিভিন্ন স্থান থেকে চাঁদা কালেকশন করানো হয়। সেই ছাত্রদের মধ্যে ওই ভুক্তভোগী ছাত্র ছিল। দিন শেষে ক্লান্ত শরীরে মাদরাসায় ফেরে ছাত্রটি। রাতের খাবার খেয়ে শিশুটি সহপাঠীদের সঙ্গে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় শিশুটিকে অফিস কক্ষে ডাকেন শিক্ষক ইসমাইল হোসেন। সেখানে তাকে জোরপূর্বক শারীরিকভাবে বলাৎকার করেন তিনি। পরে ওই ছাত্রকে তার কক্ষে পাঠিয়ে দেন শিক্ষক। মঙ্গলবার দুপুরে মাদরাসা থেকে বাড়িতে গিয়ে পুরো ঘটনাটি পরিবারকে অবগত করে ওই ছাত্র।
পরে অভিভাবকসহ স্থানীয়রা মাদরাসা কমিটির কাছে বলাৎকারের বিচার দাবি করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এতে ওই শিক্ষকের শাস্তির দাবিতে জড়ো হন স্থানীয়রা। খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষককে ধরে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ওই রাতেই শিশুটির বাবা বাদী হয়ে ইসমাইল হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
মাদরাসা কমিটির সভাপতি আহসান হাবিব বলেন, শিক্ষক ইসমাইল হোসেন রংপুর সদরের মমিনপুর ইউনিয়নের হল্লাইপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ উঠায় মঙ্গলবার রাতে স্থানীয়দের সঙ্গে আলোচনা চলছিল। এ সময় পুলিশ এসে ইসমাইল হোসেনকে ধরে থানায় নিয়ে যায়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, নির্যাতিত ছাত্রের অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে মাদরাসা থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার শিক্ষককে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।
- সরকারি প্রচেষ্টায় ক্রমশই উন্নতির দিকে মোংলা সমুদ্রবন্দর
- মুক্তিযোদ্ধাদের ভাতা এ বছরই ২০ হাজার টাকা করার প্রস্তাব
- ‘আমাদের লাল-সবুজ পতাকা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক’
- বঙ্গবন্ধুর দর্শন: নারীর ক্ষমতায়ন
- শেখ হাসিনার বাংলাদেশ
- জলঢাকায় অবৈধ বালু উত্তোলন: চারজনের জরিমানা
- নীলফামারীতে পূজায় ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা
- বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা
- কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
- ফ্রান্সে বিশ্বনবীকে কটূক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
- রংপুরে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
- রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিনজন আটক
- রংপুরে ১২ লাখ টাকা চুরির ঘটনায় চারজন গ্রেফতার
- দেশে করোনায় নতুন আক্রান্ত ১৪৩৬, মৃত্যু ১৫
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনায় আক্রান্ত
- চলতি বছর রোহিঙ্গা শরণার্থীদের ৯৬ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
- অনলাইন ভেটেরিনারি হাসপাতাল, ডিজিটাল বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা
- মৃত শ্রমিকদের পরিবারকে সহায়তায় বিজিএমইএকে ১ কোটি ৮২ লাখ টাকা
- বাংলার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি: ব্রিটিশ হাইকমিশনার
- ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান চূড়ান্ত অনুমোদন
- মাস্ক না পরলে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে কোন সেবা মিলবে না
- দূর্গাপূজা উপলক্ষে রসিক কাউন্সিলরের বস্ত্র বিতরণ
- জোটে ব্যর্থ, ‘একলা চলো’ নীতিতে বিএনপি
- কিশোরগঞ্জে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন
- আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের
- কোন্দল আর বিভেদ নিরসনে বিএনপির হাইকমান্ড একেবারেই উদাসীন
- বিসিবি প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ
- আল্লাহর নির্দেশনা মেনেই জীবনকে এগিয়ে নিতে চান অভিনেত্রী পপি
- নেতৃত্বের সংকটের কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপির রাজনীতি
- পণ্য বয়কট ঠেকানোর আহ্বান জানালো ফ্রান্স
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


