নীলফামারীতে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০
Find us in facebook
“মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” “নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ৬০ ইউনিয়ন ও ৪ পৌরসভায় একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশজুড়ে সম্প্রতিকালে নারী ধর্ষন ও নির্যাতনের ঘটনা প্রতিহত করতে শহর ও গ্রামে গণসচতেনামুলক প্রচারনায় বিট পুলিশিং সমাবেশে প্রতিটি এলাকার নারী পুরুষ, জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা অংশ নেয়। প্রতিটি সমাবেশ ফেসবুক লাইফে সরাসরি সম্প্রসারন করা হয়।
নীলফামারী জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে আজ শনিবার(১৭ অক্টোবর/২০২০) সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলার ছয় উপজেলার ৬০টি ইউনিয়ন এবং ৪টি পৌরসভা এলাকার ৭৪টি বিটে একযোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নারী নির্যাতন, বাল্য বিয়ে, জুয়া, মাদক, ধর্ষণ, সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশকে সহযোগীতা করার আহবান জানিয়ে বক্তারা বলেন, পুলিশের সেবা এখন জনগণের দোড়গোড়ায় এসে পৌঁছেছে। এরফলে অপরাধ প্রবণতা যেমন কমে আসবে তেমনি সামাজিক শৃঙ্খলা বিরাজ করবে।
বক্তারা আরো বলেন, জনতা যদি পুলিশকে তথ্য দিতে এক হাত এগিয়ে আসেন তাহলে আমার পুলিশ জনতাকে সেবা দেওয়ার জন্য ১০ হাত এগিয়ে যাবো। কারণ জনতার সাথে সম্মিলিতভাবে কাজ করতে চায় পুলিশ। যে কোন অপরাধ দমনে জনতার ভ‚মিকা অপরীহার্য। এজন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।
পুলিশের সেবা এখন জনগণের দোড়গোড়ায় পৌঁচেছে। অপরাধ যাতে শুণ্যের কোটায় নামিয়ে আনা যায় সে জন্য সারাদেশে বিট পুলিশিং গঠন করা হয়েছে। এই বিট পুলিশিং সেবার মাধ্যমে মানুষের ঘরে ঘরে এখন পুলিশের অবস্থান করছে। যার ফলে অপরাধ প্রবণতা যেমন কমে আসবে, তেমনি সামাজিক শৃঙ্খলা বিরাজ করবে।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম) বলেন, পুলিশ ও জনতা সম্মিলিত ভাবে কাজ করতে চায়। এজন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে। যাতে অপরাধ কর্মকান্ড না ঘটে। তিনি বলেন, আপনারা তথ্য দিয়ে যদি একহাত এগিয়ে আসেন আমরা (পুলিশ) সেবা দেয়ার জন্য দশ হাত এগিয়ে যাবো। বিট পুলিশিং সেবার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পুলিশ পৌঁছেছে কারণ অপরাধ যাতে শুণ্যের কোটায় নামিয়ে আনা যায়। তাই প্রতিটি বিট পুলিশিং অফিসে একজন এসআই, একজন এএসআই ও দুইজন করে কনস্টেবলের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড জানিয়ে পুলিশ সুপার বলেন, যারা এ রকম ঘটনা ঘটাতে আগ্রহ প্রকাশ করতে চান তাদের জেনে রাখতে হবে মৃত্যুদন্ড নিশ্চিত তার জন্য।
এ সময় বিভিন্ন সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, সিনিয়র এএসপি জয়ব্রত পাল, সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, ৬ থানার ওসি, পৌর মেয়র, কাউন্সিলরবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, পুলিশ বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ অনেকে।
- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত
- চিলাহাটি-হলদিবাড়ি রেল লাইনে বাংলাদেশের ইঞ্জিনের মহড়া অনুষ্ঠিত
- পঞ্চগড়ে ১ ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন স্কুল ছাত্রী!
- সরকারি প্রচেষ্টায় ক্রমশই উন্নতির দিকে মোংলা সমুদ্রবন্দর
- মুক্তিযোদ্ধাদের ভাতা এ বছরই ২০ হাজার টাকা করার প্রস্তাব
- ‘আমাদের লাল-সবুজ পতাকা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক’
- বঙ্গবন্ধুর দর্শন: নারীর ক্ষমতায়ন
- শেখ হাসিনার বাংলাদেশ
- জলঢাকায় অবৈধ বালু উত্তোলন: চারজনের জরিমানা
- নীলফামারীতে পূজায় ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা
- বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা
- কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
- ফ্রান্সে বিশ্বনবীকে কটূক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
- রংপুরে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
- রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিনজন আটক
- রংপুরে ১২ লাখ টাকা চুরির ঘটনায় চারজন গ্রেফতার
- দেশে করোনায় নতুন আক্রান্ত ১৪৩৬, মৃত্যু ১৫
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনায় আক্রান্ত
- চলতি বছর রোহিঙ্গা শরণার্থীদের ৯৬ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
- অনলাইন ভেটেরিনারি হাসপাতাল, ডিজিটাল বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা
- মৃত শ্রমিকদের পরিবারকে সহায়তায় বিজিএমইএকে ১ কোটি ৮২ লাখ টাকা
- বাংলার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি: ব্রিটিশ হাইকমিশনার
- ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান চূড়ান্ত অনুমোদন
- মাস্ক না পরলে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে কোন সেবা মিলবে না
- দূর্গাপূজা উপলক্ষে রসিক কাউন্সিলরের বস্ত্র বিতরণ
- জোটে ব্যর্থ, ‘একলা চলো’ নীতিতে বিএনপি
- কিশোরগঞ্জে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন
- আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের
- কোন্দল আর বিভেদ নিরসনে বিএনপির হাইকমান্ড একেবারেই উদাসীন
- বিসিবি প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


