নাটক ‘শিখণ্ডী কথা’র ৪৬তম মঞ্চায়ন করলো রংপুর নাট্যকেন্দ্র
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০
Find us in facebook
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দর্শক ভর্তি মিলনায়তনে জনপ্রিয় নাটক ‘শিখণ্ডী কথা’র ৪৬তম মঞ্চায়ন করেছে রংপুর নাট্যকেন্দ্র। হিজড়াদের আনন্দ হাসির আড়ালে ভয়ানক এক যন্ত্রণার প্রতিচ্ছবি ফুটে নাটকটিতে।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর) রাত সোয়া আটটায় রংপুর টাউন হল মঞ্চে নাটকটি মঞ্চস্থ করা হয়। এটি ছিল নাট্যকেন্দ্রর ২২ বছরপূর্তি উপলক্ষে নাট্যোৎসবের সমাপনী দিনের পরিবেশনা। নাট্যোৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। সম্মানিত অতিথি জাতীয় পঙ্গু হাসপাতালের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুর হক খন্দকার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের কেন্দ্রীয় পরিষদ সদস্য (রাজশাহী বিভাগ) মিজানুর রহমান, কবি দিলরুবা শাহাদত, বাংলার চোখ'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকেন্দ্রের সভাপতি মাহবুবুল আলম খান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ।
মঞ্চস্থ করা ‘শিখণ্ডী কথা’ নাটকের পান্ডুলিপিকার আনন জামান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক। প্রয়োগকার ছিলেন আর্য শশাঙ্ক।
‘শিখণ্ডী কথা’ হিজড়া সমাজের মানুষের সুখ-দুঃখ কথামালায় গাঁথা গবেষণালব্ধ নাটক, একথা বলেন এর প্রযোজনা সমন্বয়কারী রাজ্জাক মুরাদ। তিনি জানান, ‘শিখণ্ডী কথা’ নাটকে হৃদয় ছোঁয়া সংলাপ গাঁথুনিতে উচ্চারিত হয়েছে হিজড়াদের আনন্দ-হাসির আড়ালে ভয়ানক এক যন্ত্রণার প্রতিচ্ছবি। জন্মই যেন তাদের আজন্মের পাপ। স্রষ্টার শ্রেষ্ঠ মানুষ, নারী কিংবা পুরুষ নয়, শুধুই মানুষ। যা নাটকের কাহিনী ও শিল্পীদের অভিনয়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে।
শ্যামা, বুলারী, ছোটকী, বেলা, ছোট রতন, নিতাইসহ বিভিন্ন চরিত্রে ২৭ জন শিল্পী মঞ্চে 'শিখণ্ডী কথা'র পরিবেশনে অভিনয় করেন। নেপথ্যে ছিল আরও সাত জন। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে মহড়াসহ সকল প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার রাতে পৌনে দুই ঘণ্টার নাটকটি মঞ্চায়ন করা হয়। কলাকুশলীদের মেকআপ, পোশাক সজ্জা, সংলাপ, নৃত্য আর সঙ্গীতের সুরের সাথে মঞ্চে আলোক প্রক্ষেপণে নাটকটি মন কাড়ে দর্শকদের।
প্রতি বছরের ন্যায় এ বছর সংগঠনে বিশেষ অবদানের জন্য আল আমিন, গোলাম মোস্তফা ও মুবাশশিরা রহমান বুশরাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় সংগঠনের সভাপতি মাহবুবুল আলম খানকে।
এদিকে নাটক শুরুর পূর্বে দর্শকদের বাধ্যতামূলক মুখে মাস্ক পরিধান করে টাউন হলে প্রবেশ নিশ্চিত করা হয়। প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সরবরাহ করা হয়। বসার ক্ষেত্রেও একটি করে সিট খালি রেখে পরের সিটে বসেছিলেন নাট্যানুরাগী দর্শকশ্রোতা।
- এবার বুড়িমারী মসজিদের মুয়াজ্জিন আফাজ উদ্দিন গ্রেফতার
- চট্টগ্রামে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ-দস্যুমুক্ত হতে পারে বিশাল এলাকা
- করোনা: গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৮
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার
- নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব আলমগীর
- রাষ্ট্রচিন্তায় গ্রাম উন্নয়ন ও ডিজিটালাইজেশন
- বাংলাদেশের খাদ্য পরিস্থিতি এবং পুষ্টি নিরাপত্তা
- নয়নাভিরাম সরোবর হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগরে
- মাল্টা চাষে ঝুঁকছেন রাঙ্গামাটির চাষিরা
- বাস পোড়ানো বিএনপি ও তার দোসরদের বড় ষড়যন্ত্র: হাছান মাহমুদ
- দীপাবলি উপলক্ষে গঙ্গাচড়ায় চলছে উৎসবের আয়োজন
- বিএনপি অপরাজনীতি ত্যাগ না করা পর্যন্ত রাজনীতিতে অপ্রাসঙ্গিক-কাদের
- রাজধানীতে বাসে আগুন দেয়ার নেপথ্যে যুবদল! ফোনালাপ ফাঁস
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৭
- সেনাবাহিনীর শতাধিক সাইক্লিস্টের মিঠাপুকুর অতিক্রম
- নৌবাহিনীতে যুক্ত হলো আধুনিক ৫ জাহাজ
- স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বাঁশখালীতে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনায় আক্রান্ত
- সব হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে নামছে সরকার
- প্রতি মাসে ডিজিটাল সেন্টারে সেবা পাচ্ছে ৬০ লাখ নাগরিক
- জনগণের ভোট, সমর্থন নিয়েই আমরা ক্ষমতায় এসেছি- প্রধানমন্ত্রী
- বিএনপি-জামায়াত মিত্রতা: কে-কাকে ছাড়বে?
- লালমনিরহাটে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
- ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- ‘শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশবাসী নিরাপদ’
- মেয়ের বাড়ি থেকে ফেরা হলো না আব্দুল হাদীর
- ভারতের বিপক্ষে অজিদের টেস্ট দল ঘোষণা
- নিরবের সঙ্গে এ কোন অপু বিশ্বাস!
- জুমার দিনে যেমন হবে জান্নাতের বাজার
- দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে- কাদের
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সকল শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী


