দিনাজপুরে চাষ হচ্ছে ‘তরল সোনা’র!
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০
Find us in facebook
উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে আগর চাষ হচ্ছে। আগর কাঠ থেকে সুগন্ধি, আতর, আগরবাতি তৈরি হয়। এছাড়াও তৈরি হয় ওষুধ। আগর কাঠের গুঁড়া বা পাউডার ধূপের মতো জ্বালিয়ে সুগন্ধি পাওয়া যায়। অনেকেই আগরের নির্যাসকে তরল সোনা হিসেবেও বিবেচনা করেন। দিনাজপুর সামাজিক বন বিভাগের উদ্যোগে দলগতভাবে আগর চাষ হচ্ছে। এই আগর চাষ উজ্জল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
২০০৭-২০০৮ অর্থ বছরে দিনাজপুর সামাজিক বন বিভাগ পরীক্ষা মুলকভাবে শুরু করে আগর বাগান। স্থানীয় ব্যক্তিদের উপকারভোগী হিসেবে সম্পুক্ত করে এই আগর বাগান গড়ার কার্যক্রম শুরু করেন বন বিভাগ।
সদর ফরেষ্ট রেঞ্জের আওতায় বিরল উপজেলার ধর্মপুর শালবনের কালিয়াগঞ্জ, বিরামপুর চরকাই রেঞ্জের আওতায় কালিশহর শালবন এবং নবারগঞ্জে ভাদুরিয়া এবং বীরগঞ্জের সিংড়া ফরেষ্টের ৩৩ একর জমিতে বাগান করা হয় আগরের।
শাখা-প্রশাখাবিহীন সোজা লম্বা দেখতে গাছগুলো আকার আকৃতিতে অনেকটা শাল বা গজারি গাছের মতো। এ গাছে সাদা রঙের ফুল এবং ফল ক্যাপসুল আকৃতির। আগর গাছের পাতা দেখতে অনেকটা লিচু বা বকুল গাছের পাতার মতো।
স্থানীয় সাংবাদিক সুমান সারোয়ার জানালেন, ইতিমধ্যে আগর গাছগুলো বেশ বড় হয়েছে। অতিমূল্যবান এই আগর গাছ থেকে নির্যাস তৈরির সময়ও এসেছে।
উদ্ভিদবিদ ও সংগঠক মোসাদ্দেক হোসেন জানালেন, ১০ বছর বয়সেও আগর নির্যাস কাঠ সংগ্রহের উপযোগী করা হয়। আগরের গাছে আগর সংগ্রহ করার জন্য সারা গাছে লোহার পেরেক ঢুকিয়ে রেখে দেওয়া হয়। পরে ওই গাছের পেরেক মারা জায়গায় আঠাঁ জমে ফাংগাসের মাধ্যমে কালো বা খয়েরি রঙের সৃষ্টি হয়। গাছ কেটে কাঠ সংগ্রহ করে ছোট টুকরা করে তা কিছু দিন পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর কারখানায় বিশেষভাবে নির্মিত চুল্লিতে রেখে তাপ দেওয়া হয়। তাপ দেওয়ার পর বিশেষ ব্যবস্থায় আগর থেকে আগর অয়েল বা নির্যাস পাওয়া যায়।
দিনাজপুর সামাজিক বন বিভাগের ফরেস্টার মো.সাদেকুর রহমান সাদেক জানালেন, উৎপাদিত আগরের সবচেয়ে বড় বাজার এখন মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। এছাড়াও ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, জাপানেও আগর রপ্তানি হয়। এই আগরের নির্যাস প্রকার ভেদে প্রতি লিটার ৩ লাখ থেকে ৫ লাখ টাকায় বিক্রি হয়।
রপ্তানিমুখী এ শিল্পের বিকাশে আগর গাছের উপর গবেষণা জোরদার, চাষ সম্প্রসারণ ও ব্যবস্থাপনাসহ প্রক্রিয়াজাতকরণে উন্নত প্রযুক্তির ব্যবহারে আধুনিকায়ন করার উদ্যোগগুলো গ্রহণ করা প্রয়োজন। এতে এ শিল্পের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি পাবে,ফলে দেশের সুষম অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে মনে করেন স্থানীয়রা।
সরজমিনে আগর বাগান ঘুরে দেখে গেছে, মূল্যবান এই উদ্ভিদ আগর চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে দিনাজপুর সামাজিক বন বিভাগ। তাদের এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। এ বিভাগের পরামর্শ ও সহযোগিতা পেলে দিনাজপুরে ব্যক্তি উদ্যোগে অনেকেই আগর বাগান গড়ে তুলবেন বলে জানিয়েছেন।
- একটি রাষ্ট্রায়ত্তসহ তিন ব্যাংক তালিকাভুক্ত হচ্ছে শেয়ারবাজারে
- শুরু হচ্ছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউব নির্মাণ কাজ
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই সন্তানের জনক গ্রেপ্তার
- সৈয়দপুরে ছিনতাইকারী স্বামী-স্ত্রী আটক
- ‘সভ্যতা ও ঐতিহ্যকে ধরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে ভাষ্কর্য`
- কুড়িগ্রামে ২ হাজার নারীকে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ
- কুড়িগ্রামের চরাঞ্চলে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন-চাষিদের মুখে হাসি
- ‘যারা মৌলবাদ-গুজবের পথ বেছে নিয়েছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকুন’
- গাইবান্ধার ১১টি খাদ্যগুদামে ধান-চাল কিনবে সরকার
- বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বাধা-কী ভয়ানক দম্ভোক্তি!!!
- রংপুরে রোকেয়ার ভাস্কর্য উন্মোচনের দাবি ঘুচে যাচ্ছে
- প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নিয়ে শীতার্তদের মাঝে এসেছি: ফজলে রাব্বী
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৮
- ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বাধা দিলে আইনি ব্যবস্থা’
- দেউলিয়াত্বের কারণে বিএনপির রাজনীতিতে ব্যবসায়ীদের অনীহা
- অসহায় মানুষকে ১০ বছর বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেছে সরকার
- আগামী এক মাসের মধ্যেই ভাসানচরে যাবেন ৪ হাজার রোহিঙ্গা
- ‘নৈতিকতা-মূল্যবোধ না থাকলে ভালো মানুষ হওয়া সম্ভব নয়’
- বিএনপির চেয়ারম্যান পদ পরিবর্তন নিয়ে তৃণমূলে গুঞ্জন
- ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্কের সৃষ্টি করছে: কাদের
- ‘করোনা থেকে মুক্তি পেতে মাস্কের বিকল্প নেই’
- অভ্যন্তরীণ কোন্দলে টালমাটাল অবস্থা বিএনপির
- পাকিস্তান শিবিরে ফের করোনার হানা
- `আমার শরীর বদলে যাচ্ছে` বললেন মোনালি
- অমুসলিম প্রতিবেশীর মৃত্যুতে করণীয়
- গদি ছাড়তে ‘যদি’ শর্ত ট্রাম্পের
- ভাস্কর্য নিষিদ্ধের কথা উল্লেখ নেই কোরআনে
- সরকারের ঘর পাচ্ছে ৮ লাখেরও বেশি গৃহ ও ভূমিহীন পরিবার
- ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করবে সরকার
- করোনার ভ্যাকসিন মানুষ সহজেই পাবে- সেতুমন্ত্রী
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী


