ব্রেকিং:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৮ জন
  • রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||

  • অগ্রাহায়ণ ১৪ ১৪২৭

  • || ১৩ রবিউস সানি ১৪৪২

সর্বশেষ:
১৫ লাখ কৃষককে বিনামূল্যে হাইব্রিড বীজ দেবে সরকার দিনাজপুরে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত করোনার ভ্যাকসিন মানুষ সহজেই পাবে- সেতুমন্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ- মুক্তিযুদ্ধমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে রোডম্যাপ সরকারের

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০  

Find us in facebook

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে হাসিনুর রহমান ওরফে ফকিরজান (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত হাসিনুর রহমান উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৬২/৩এস পিলার দিয়ে ভারত থেকে গরু আনতে যায়। এসময় আসাম রাজ্যের হাটশিংমারী জেলার মাইনকারচর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়ন সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।

এ সময় হাসিনুর রহমানের বুকে ও পেটে গুলি লেগে। রাতে আহত অবস্থায় তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। রৌমারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Place your advertisement here
Place your advertisement here