• বুধবার   ২৮ অক্টোবর ২০২০ ||

  • কার্তিক ১৩ ১৪২৭

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ভাতা এ বছরই ২০ হাজার টাকা করার প্রস্তাব পঞ্চগড়ে ১ ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন স্কুল ছাত্রী! চিলাহাটি-হলদিবাড়ি রেল লাইনে বাংলাদেশের ইঞ্জিনের মহড়া অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

কারামুক্ত ধর্ষক: বিপদে ধর্ষিতার বাবা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

রংপুরের হারাগাছে প্রভাবশালীদের সহায়তায় কারামুক্ত হয়েছেন ধর্ষণে অভিযুক্ত শিক্ষক। এতে বিপদে পড়েছেন ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা। বিচার না পেয়ে প্রভাবশালীদের ভয়ে মেয়েকে নিয়ে এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

ভুক্তভোগীর বাবা জানান, শনিবার প্রাইভেট পড়ানোর কথা বলে তার মেয়েকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন হারাগাছ পৌর এলাকার আব্দুস সামাদের ছেলে সোহেল রানা। পুলিশ বাড়ি থেকে সোহেল রানাকে আটক করে। এরপর মামলা না নিয়ে ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান ও কাউন্সিলর মাহবুবুর রহমানের হাতে তুলে দেয়।

রোববার রাতে সালিশের নামে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে চায় তারা। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর চড়াও হন চেয়ারম্যান ও কাউন্সিলর।

এ বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান ও কাউন্সিলর মাহবুবুর রহমান। তারা জানান, তাদের বিচার করার এখতিয়ার নেই।

হারাগাছ থানার ওসি নাজমুল কাদের জানান, এ বিষয়ে পরে কথা বলবেন।

Place your advertisement here
Place your advertisement here