• মঙ্গলবার   ১৬ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ১ ১৪২৯

  • || ১৭ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
উত্তরার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয় ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার

ডিজিটাল হাট থেকে কোরবানির গরু কিনলেন জুনাইদ আহমেদ পলক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

Find us in facebook

ডিজিটাল হাট থেকে ৭১ হাজার ২৫০ টাকায় একটি গরু কিনেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গত রোববার (৩ জুলাই) বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল কোরবানি হাটের উদ্বোধনের সময় এই গরুটি কেনেন মন্ত্রী। ই-ক্যাবের মানবসেবা প্রকল্পের মাধ্যমে এটি সিলেটের বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে বিতরণ করা হবে।

অনুষ্ঠানে এই গরু ক্রয়ের মাধ্যমেই হাটের উদ্বোধন করা হয়। গরুটি ক্রয়ে অনলাইনেই কার্ডের মাধ্যমে ৭ হজার ১২৫ টাকা পেমেন্টের মাধ্যমে গরুটি বুকিং করে রাখা হয়। গরুটির ওজন দেখানো হয় আনুমানিক ১৫০ কেজি।

এর আগে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, আমরা তৃতীয় বছরের মতো এই ডিজিটাল হাট কার্যক্রম পরিচালনা করছি। ডিজিটাল প্ল্যাটফর্মে যাতে বিশ্বস্ততা অর্জন করা যায় আমরা সেই চেষ্টা করছি। আমরা একটি ক্যাশ লেস সোসাইটি গড়ে তুলবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশনে এসব সম্ভব হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here