পণ্যের ন্যায্যমূল্য নিশ্চত করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২
Find us in facebook
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা নিশ্চিত করে দেশের মানুষের জন্য পণ্যের ন্যায্যমূল্য নিশ্চত করতে হবে। সরকার এ উদ্দেশ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করেছে।
তিনি বলেন, একচেটিয়া ব্যবসা করার কোনো সুযোগ নেই। কমিশনকে বাজারে নজরদারি বাড়াতে হবে। কোনো পর্যায়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের সদস্য ড. এ এফ এম মনজুর কাদির। আরো বক্তব্য রাখেন কমিশনের সদস্য (আইন) নাসরিন বেগম, জি এম সালাউদ্দিন, রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, বাংলাদেশ পুলিশের রংপুর বিভাগের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট মো. রেজাউল ইসলাম, রংপুর উইম্যান চেম্বারে ভাইস প্রেসিডেন্ট বেগম আখতার জাহান (আর্শি), রংপুর জেলা মুক্তিযোদ্ধ্বা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. মোসাদ্দেক হোসেন বাবলু।
এর আগে, বাণিজ্যমন্ত্রী রংপুর পৌরসভা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘রংপুরে বঙ্গবন্ধু’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
সেখানে টিপু মুনশি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা এবং অর্থনৈকিত মুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। অনেকবার রংপুরে এসেছেন। সে সময় পাকিস্তান বিরোধী আন্দোলনে রংপুরের বীর মুক্তিযোদ্ধা শংকু মজুদার শহীদ হন। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে রংপুরের নাম উচ্চারণ করেছিলেন। বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ সময়ে ১৩ বছর জেলে ছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন স্বাধীন অসাম্প্রদায়িক সুজলা সুফলা বাংলাদেশ। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আমরা নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য, মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অবদান রাখব।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য দিনরাত কাজ করছেন। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হবে।
পরে বাণিজ্যমন্ত্রী নিজ উদ্যোগে পীরগাছা উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল এবং শেলাই মেশিন বিতরণ করেন।
এ সময় পীরগাছা উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- `শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত`
- কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থদের মাঝে সাড়ে ৭ লক্ষ টাকা বিতরণ
- পরিবারের রত্ন ছিল ২ বোন, হলো না বাবার স্বপ্নপূরণ
- চিরিরবন্দরে মুরগির খামারের পাশে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন
- রংপুরে ফিরে খুশির সংবাদ দিলেন সাফজয়ী স্বপ্না
- শিগগিরই করতোয়া নদীর ওপর সেতু হবে: রেলমন্ত্রী
- শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত: স্পিকার
- নভেম্বরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নে দায়িত্ব পালন করব: আইজিপি
- দিনাজপুরে যৌতুক নিরোধে সচেতনতামূলক সভা
- প্রধানমন্ত্রী মানবতার মা হিসেবে দেশকে রক্ষা করেছেন: নওফেল
- ছোট মেয়ের সৎকার শেষে বড় মেয়ের মরদেহের অপেক্ষায় বাবা
- দিনাজপুরে ১২৮৩টি মণ্ডপে হবে দুর্গাপূজা
- জিএসপি সুবিধা নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলবে যুক্তরাষ্ট্র
- বিশ্ব হার্ট দিবসে দিনাজপুরে বর্নাঢ্য র্যালি ও সেমিনার
- `দেশের মানুষের পুষ্টি চাহিদায় মাছ বড় যোগান দেয়`
- ডিপ্রেশনের যে লক্ষণগুলো কখনোই অবহেলা করা উচিত নয়
- দুর্গাপূজা উদযাপনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী
- একদিনেই হবে ড্রাইভিং লাইসেন্স, পৌঁছে যাবে বাড়িতে
- গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রের নীল নকশা করছে বিএনপি: এনামুল হক শামীম
- অফিস সময় এক ঘণ্টা বাড়তে পারে
- সুন্দরগঞ্জে জমির জন্য দুই ভাতিজাকে অ্যাসিডে ঝলসে দিলেন চাচা
- পারফেক্ট মেকআপের জন্য সাত নিয়ম
- ৯ দিন বন্ধ থাকবে বুড়িমারী বন্দরে আমদানি-রফতানি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৬৭৯
- সীমান্তে জনবল বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফের লাঠি নিয়ে এলে বিএনপির খবর আছে : সেতুমন্ত্রী
- দেশ যে এগিয়ে যাচ্ছে তা জনগণকে জানাতে হবে: তথ্যমন্ত্রী
- করতোয়ায় নৌকাডুবি: ৪ দিন পর মিলল নিখোঁজ হিমালয়ের লাশ
- সাঁতার কেটে মৃত্যুকূপ থেকে রক্ষা পেল চার শিশু
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- ই-টিকিট চালু হচ্ছে রাজধানীর লোকাল বাসে
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- নৌপথে ফিটনেসবিহীন যান চলতে দেওয়া হয় না: প্রতিমন্ত্রী
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী
- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ কর্মচারীকে বদলি



