অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয়
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২
Find us in facebook
চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশ দলের একজন শিক্ষার্থী রৌপ্যপদক অর্জন করেছেন। এছাড়া আরেক শিক্ষার্থী অর্জন করেন ব্রোঞ্জপদক। বিশ্বে স্কুল ও কলেজপর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত অর্থনীতিবিষয়ক সবচেয়ে বড় প্রতিযোগিতা এটি।
গত ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মোট ৪১টি দেশ। কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে দেশগুলো অনলাইনে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে অংশ নেন মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ফারহান মাশরুর, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের রিজ মোহাম্মদ হোসেন খান, স্কলাস্টিকার শিক্ষার্থী সামাহ আয়না কবির ও আরিয়েন ইসলাম এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মদ আরহাম চৌধুরী।
তাদের মধ্যে রিজ মোহাম্মদ হোসেন খান বাংলাদেশের হয়ে প্রথমবারের মতে রৌপ্যপদক ও ফারহান মাশরুর ব্রোঞ্জপদক অর্জন করেন। সব মিলিয়ে বাংলাদেশ দলীয়ভাবে ১৮তম স্থান লাভ করে বাংলাদেশ।
রৌপ্যপদকজয়ী এ দলের দলনেতা ছিলেন বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি আল আমিন পারভেজ। কোচ ছিলেন ক্যাপস্টোন স্কুল ঢাকার চেয়ারম্যান আখতার আহমেদ।
২০১৯ সাল থেকে বাংলাদেশ দল নিয়মিতভাবে এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। আগের বছরগুলোতে বাংলাদেশ ব্রোঞ্জপদক লাভ করলেও এবারই প্রথম বাংলাদেশ দলের হয়ে কোনো শিক্ষার্থী রৌপ্যপদক অর্জন করলেন।
বাংলাদেশ দলের এ সাফল্য শিক্ষার্থীদের অর্থনীতি চর্চায় আরও আগ্রহী করে তুলবে বলে আশা করছেন অলিম্পিয়াডের জাতীয় কমিটির সভাপতি, একুশে পদক এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
আয়োজক কমিটির প্রধান তাহসিনুল ইসলাম বলেন, ‘এ অর্জন দেশের অর্থনীতির ভবিষ্যতকে আরও শক্তিশালী করে তুলবে।
গত জুনের ২৪ তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে অনুষ্ঠিত জাতীয় পর্ব এবং পরে সপ্তাহব্যাপী সিলেকশন ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দলের সদস্য নির্বাচন করা হয়েছিল। বাংলাদেশ দল নির্বাচনের পুরো প্রক্রিয়ায় সহযোগী হিসেবে ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে রৌপ্যজয়ের পর বাংলাদেশ দল এখন চীনে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনমিকস কাপ তথা অর্থনীতির বিশ্বকাপে বাংলাদেশ পতাকা ওড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
- `শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত`
- কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থদের মাঝে সাড়ে ৭ লক্ষ টাকা বিতরণ
- পরিবারের রত্ন ছিল ২ বোন, হলো না বাবার স্বপ্নপূরণ
- চিরিরবন্দরে মুরগির খামারের পাশে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন
- রংপুরে ফিরে খুশির সংবাদ দিলেন সাফজয়ী স্বপ্না
- শিগগিরই করতোয়া নদীর ওপর সেতু হবে: রেলমন্ত্রী
- শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত: স্পিকার
- নভেম্বরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নে দায়িত্ব পালন করব: আইজিপি
- দিনাজপুরে যৌতুক নিরোধে সচেতনতামূলক সভা
- প্রধানমন্ত্রী মানবতার মা হিসেবে দেশকে রক্ষা করেছেন: নওফেল
- ছোট মেয়ের সৎকার শেষে বড় মেয়ের মরদেহের অপেক্ষায় বাবা
- দিনাজপুরে ১২৮৩টি মণ্ডপে হবে দুর্গাপূজা
- জিএসপি সুবিধা নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলবে যুক্তরাষ্ট্র
- বিশ্ব হার্ট দিবসে দিনাজপুরে বর্নাঢ্য র্যালি ও সেমিনার
- `দেশের মানুষের পুষ্টি চাহিদায় মাছ বড় যোগান দেয়`
- ডিপ্রেশনের যে লক্ষণগুলো কখনোই অবহেলা করা উচিত নয়
- দুর্গাপূজা উদযাপনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী
- একদিনেই হবে ড্রাইভিং লাইসেন্স, পৌঁছে যাবে বাড়িতে
- গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রের নীল নকশা করছে বিএনপি: এনামুল হক শামীম
- অফিস সময় এক ঘণ্টা বাড়তে পারে
- সুন্দরগঞ্জে জমির জন্য দুই ভাতিজাকে অ্যাসিডে ঝলসে দিলেন চাচা
- পারফেক্ট মেকআপের জন্য সাত নিয়ম
- ৯ দিন বন্ধ থাকবে বুড়িমারী বন্দরে আমদানি-রফতানি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৬৭৯
- সীমান্তে জনবল বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফের লাঠি নিয়ে এলে বিএনপির খবর আছে : সেতুমন্ত্রী
- দেশ যে এগিয়ে যাচ্ছে তা জনগণকে জানাতে হবে: তথ্যমন্ত্রী
- করতোয়ায় নৌকাডুবি: ৪ দিন পর মিলল নিখোঁজ হিমালয়ের লাশ
- সাঁতার কেটে মৃত্যুকূপ থেকে রক্ষা পেল চার শিশু
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- ই-টিকিট চালু হচ্ছে রাজধানীর লোকাল বাসে
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- নৌপথে ফিটনেসবিহীন যান চলতে দেওয়া হয় না: প্রতিমন্ত্রী
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী
- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ কর্মচারীকে বদলি



