বঙ্গবন্ধু, বাংলাদেশ ও তথ্যপ্রযুক্তি শীর্ষক ই-ক্যাবের আলোচনা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১
Find us in facebook
‘বঙ্গবন্ধু, বাংলাদেশ, তারুন্য ও তথ্যপ্রযুক্তি' শীর্ষক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ আগস্ট) বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যদি আপোষ করতেন তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। তিনি তা করেন নি। কারণ তিনি জানতেন পাকিস্তান দিয়ে মানুষের উন্নতি হবে না। শিক্ষা ও প্রযুক্তির বিকাশ হবে না। তিনি বলেছিলেন, ‘‘তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও।“ বঙ্গবন্ধুর এই আহবানে শুধু অস্ত্রের কথা বলেননি তিনি যেকোনো প্রযুক্তির কথাও বলেছেন। তখন রেডিওতে গানের মাধ্যমেও অনেকে মুক্তিযুদ্ধে প্রেরণা যুগিয়েছেন। বঙ্গবন্ধুর দূরদর্শি নেতৃত্বের ফসল স্বাধীন দেশ ও আজকের সমৃদ্ধ বাংলাদেশ।
বিশেষ অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু একটি নিরস্ত্র জাতির তরুনদের মধ্য একটি সর্বাত্মক ও সশস্ত্রদল গঠন করে একটি নতুন দেশ উপহার দিয়েছেন। ৭০ এর নির্বাচনী বক্তৃতায় তিনি শিক্ষা ও প্রযুক্তির উন্নতির কথা বলেছেন। বঙ্গবন্ধুর তথ্য প্রযুক্তির পৃষ্ঠপোশকতার সবচেয়ে বড়ো উদাহরণ হলে ১৯৭২ সালে দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য তিনি প্রযুক্তি ভিত্তিক একটি শিক্ষা কমিশন গঠন করেন, এবং যার প্রধান হিসেবে নিযুক্ত হন বিশিষ্ট বিজ্ঞানীকে, যাকে ড. কুদরত-ই –খুদা নামে আমরা চিনি। শুধু তাই নয় তিনি নিজের মেয়েকে একজন পরমানু বিজ্ঞানীর সাথে বিয়ে দিয়েছেন।
প্রযুক্তি শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল বলেন, বঙ্গবন্ধু ছিলেন সেই নেতা যিনি একটি যুদ্ধ বিধস্ত দেশের দায়িত্ব পেয়ে অবৈতনিক শিক্ষা ও শিক্ষা উপকরণসহ যা যা করা দরকার তার সব করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই অগ্রগতি। মুক্তিযুদ্ধের সময় একশ্রেণীর মানুষ বলেছে দেশ স্বাধীন হবে না। কিন্তু তরুণরা তাদের কথা শোনেনি তারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ নেমেছে তাই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় উন্নতি হয়েছে। যার ক্ষেত্রগুলো বলে শেষ করা যাবে না।
আলোচনায় অংশ নিয়ে নাহিম রাজ্জাক এমপি বলেন, বঙ্গবন্ধুর পথ ধরেই আজকের বাংলাদেশের ডিজিটাল যুগের সমৃদ্ধি ঘটছে। স্যাটেলাইট থেকে শুরু করে ডিজিটাল প্রযুক্তি র্সবক্ষেত্রে বাংলাদেশের গৌরবময় অগ্রযাত্রায় তারুন্যশক্তি একটা অনুঘটক হিসেবে কাজ করছে। সাম্প্রতিক সময়ে ই-কমার্সের ক্ষেত্রে যে উন্নতি ঘটেছে তাও সরকারের বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্তের ফসল।
ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, পাকিস্তানী হানাদার ও তাবেদার শক্তি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের মানুষের স্বাধীনতার চেতনা সমূলে উপড়ে ফেলতে চেয়েছিল। সেখানে তারা ব্যর্থ হয়ে ১৫ আগষ্ট সংগঠিত করেছিল নারকীয় তান্ডব। তারা বঙ্গবন্ধুর পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। কারণ মুক্তিযুদ্ধের চেতনা আর আর বঙ্গবন্ধুর আহবান এই দুইয়ে মিলে তারুন্যের শক্তি আর প্রযুক্তির সক্ষমতা নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। তিনি বঙ্গবন্ধুকে লেখা শেখ রেহানার একটি কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ই-ক্যাবের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। অনুষ্ঠানের শুরুতে ৭১ এর ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করো হয়।
- চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির
- বিরামপুরে জমি চাষ করা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
- শিগগিরই আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে: ড. হাছান মাহমুদ
- কুড়িগ্রামে রাতভর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে নেই: হুইপ গিনি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
- কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালকের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
- রংপুরে ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী
- প্রথম দেখায় পুরুষরা নারীদের যে পাঁচটি বিষয় খেয়াল করে
- ‘ইভ্যালির গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে বিবেচনা করছে সরকার’
- ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’
- ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ স্থায়ী কমিটির
- বিদেশে স্থায়ী বসবাসের জন্য বিএনপির নেতাদের অপকৌশল
- চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫-জি সেবা চালু করা হবে: জয়
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬
- ২২ বছর পর কৃষকদলের নতুন কমিটি, জানেন না খালেদা
- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর
- পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
- মেসির চেয়ে রোনালদোর আয় বেশি
- ফের সিনেমার গানে হাবিব
- মদিনায় মসজিদভিত্তিক সমাজের সূচনা
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেলবোর্ন
- লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব
- জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী
- নতুন করে ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- কুয়েত ও সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক
- মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা
- রংপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ মহানগর ডিবি পুলিশ
- বঙ্গবন্ধুর স্নেহধন্য আব্দুল জব্বার
- রংপুরে বাস ডাকাতি, নৈশকোচের চালককে কুপিয়ে হত্যা
- রংপুরে বেপরোয়া গতির বাইকে থেমে গেল পরিবারের তিন প্রাণ
- কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২
- রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা. দীপু মনি
- ৫৩ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ফের বাড়ছে
- সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড
- গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে- স্বাস্থ্যমন্ত্রী
- রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
- রংপুরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- গঙ্গাচড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০
- বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে থেকেছেন- শিল্পমন্ত্রী
- চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে আছে সাফিন: রক্ত বের হচ্ছে টিউমার থেকে
- কাহারোলে স্কুল মাঠে গাছের চারা রোপণ
- রাত ৯টা, পায়ের শব্দ শুনে দরজা খুলতেই পেলেন চিরকুটসহ টাকা
- রংপুরের মৃত তিস্তা ফিরে পেল প্রাণ


