• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন সচিব মো. জহির উদ্দিন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের নতুন সচিব হলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহির উদ্দিন। সোমবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নতুন সচিব নিযুক্ত করা হয়।

এর আগে ২০ মে সচিব প্রফেসর মো. আমিনুল হক সরকারকে বদলি করা হয়। সেই থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে সচিবের দায়িত্ব পালন করে আসছেন।

এ ব্যাপারে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহির উদ্দিন বলেন, অনলাইনে প্রজ্ঞাপনটি পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে যোগদান করবো।

Place your advertisement here
Place your advertisement here