পোস্টারের জঞ্জাল শেষ হয়নি এখনো
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০
Find us in facebook
নির্বাচনের কয়েকদিন পর রাজধানীর কিছু কিছু এলাকায় সিটি কর্পোরেশন থেকে পোস্টার অপসারণের কাজ শুরু হলেও এখন আর নেই তৎপরতা।
এদিকে সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে নির্বাচনী পোস্টার অপসারণের কাজ শেষ করা হয়েছে। অন্যদিকে পরিবেশবাদি সংগঠন সংশ্লিষ্টদের মতে সিটি কর্পোরেশন পোস্টার অপসারণ নিয়ে আইওয়াশ করছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর রাস্তার ড্রেনের ভেতর পোস্টার পড়ে তা বন্ধ হয়ে গেছে। কোথাও আবার স্তুপাকারে জমা করে রাখা হয়েছে পোস্টার। বৈদ্যুতিক খাম্বায় এখনো ঝুলছে অসংখ্য পোস্টার। যার প্রায় সবই লেমিনেটেড।
বিশেষজ্ঞদের মতে, দ্রুততম সময়ের মধ্যে এসব পোস্টার অপসারণ করা না হলে নাজুক অবস্থায় থাকা ড্রেনগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফলে মৌসুম শুরু হওয়ার আগেই ড্রেন উপচে রাস্তাঘাট ময়লা পানিতে সয়লাব হয়ে যাবে। যা বাড়াবে মশার উপদ্রব।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, নির্বাচনের পরদিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি রোববার থেকেই তারা পোস্টার অপসারণের কাজ শুরু করেছেন। যা একটানা চলে বুধবার শেষ হয়। পোস্টার অপসারণের জন্য প্রতিটি ওয়ার্ডে টিম গঠন করা হয়। প্রতি ওয়ার্ডে ৩ থেকে ৪টি এবং বড় ওয়ার্ডে ৫টি টিম গঠন করা হয়। প্রতি টিমে ৫ থেকে ৬ জন করে কাজ করেন।
ড্রেন ও রাস্তায় এখনো পোস্টার পড়ে আছে- এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সামান্য কিছু কাজ এখনো বাকি আছে। ইলেকট্রিকের খাম্বাসহ বিভিন্ন জায়গায় দড়িতে পোস্টার ঝুলছে এখনো। তবে সেগুলো নিয়মিত কাজের সঙ্গে অপসারণ করা হবে।
এই বর্জ্য ব্যবস্থাপনা উপদেষ্টা আরো জানান, দক্ষিণ সিটিতে তারা দুই থেকে আড়াই হাজার টন পোস্টার অপসারণ করেছেন। যা মাতুয়াইল ল্যান্ড ফিল্ডের মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এদিকে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক ও পরিবেশ অধিদফতরের সাবেক সচিব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ডেইলি বাংলাদেশকে বলেন, পোস্টার অপসারণ নিয়ে সিটি কর্পোরেশন আইওয়াশ করছে। তারা প্রধার সড়কগুলো থেকে পোস্টার অপসারণ করলেও সব অলি-গলি থেকে তা করেনি। আবার অনেক জায়গায় ঝুলানো পোস্টার অপসারণ করতে গিয়ে যেসব পোস্টার রাস্তায় পড়েছে, তা আর অপসারণ করেনি। সেগুলো রাস্তার পাশে ফুটপাতে কিংবা ড্রেনে পড়ে আছে। তারা আংশিক কাজ করেছে।
তিনি আরো বলেন, সামনে বর্ষা মৌসুমে এসব পোস্টার তীব্র্র জলাবদ্ধতা সৃষ্টি করবে। এতে মশার উপদ্রব বাড়াবে। তাই দ্রুত পোস্টার অপসারণের তাগিদ দেন তিনি।
এই পরিবেশবিদের মতে, নির্বাচনের আগেই নির্বাচন কমিশন লেমিনেটেড পোস্টার ব্যবহার না করার নির্দেশনা দিতে পারতো। সেজন্য তাদেরকে আচরণ বিধি পরিবর্তনও করতে হতো না। কেননা আইনেই পলিথিন ব্যবহার নিষেদ্ধের কথা বলা আছে। আগামীতে যে কোনো নির্বাচনে এ বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।
পবার হিসাবমতে, ১ ফ্রেব্রুয়ারি শেষ হওয়া দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ন্যূনতম ২ কোটি ৪০ লাখ ৫০ হাজারটি লেমিনেটেড পোস্টার ব্যবহৃত হয়েছে। যা থেকে কমপক্ষে ৬০ হাজার ১২৫ কেজি নিষিদ্ধ পলিথিন বর্জ্য তৈরি হয়েছে।
- বিশ্ব যুব দাবায় দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ
- তৃণমূলে নতুন ছক আওয়ামী লীগের
- বিএনপির শাসনামলের ১০০ দিনের আমলনামা তুলে ধরলেন জয়
- প্রতিটি কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য: রাষ্ট্রপতি
- সৈয়দপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
- শিশুর শ্লীলতাহানির অভিযোগে চা দোকানিকে গণপিটুনি
- সমাধান দিলো পুলিশ, হরিজন সেই কিশোরকে মিষ্টি খাওয়ানো হলো
- এসএসসির প্রশ্ন ফাঁস: রিমান্ড শেষে দুই শিক্ষক কারাগারে
- সেন্ট্রাল আফ্রিকায় নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম
- নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
- ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে`
- জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে হবে: আইজিপি
- ২০২৩ সালে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বিশ্ব: প্রধানমন্ত্রী
- আজ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর
- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কোনো দূতাবাস আমাদের প্রভাবিত করেনি: সিইসি
- জাতিসংঘ তো ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী
- রাত ৮টার মধ্যে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: পলক
- দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ১০০ সদস্য
- ৬৫৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
- এইচএসসির প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
- খালেদা জিয়ার ডাকে সরকারের পতন হবে না: কৃষিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর দর্শন, ধর্ম যার যার রাষ্ট্র সবার: খাদ্যমন্ত্রী
- ‘সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব’
- প্রধানমন্ত্রীর প্রশংসায় ওয়াশিংটন পোস্ট
- হজ পালনে বয়সের নিষেধাজ্ঞা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী
- মিয়ানমার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাতীবান্ধায় নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল অপূর্বের
- করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান



