‘শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে`
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২
Find us in facebook
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, শেখ হাসিনা দলের সভাপতি হওয়ার পরে ড. কামাল হোসেনের নেতৃত্বে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে অনেকে দল ছেড়েছিলেন। যেসব নেতারা দল ছেড়েছিলেন তারা আবার দলে ফিরে এসেছেন। যে জাতীয় ঐক্য অতীতে হয়নি সেটাও শেখ হাসিনা করেছেন।
মশিউর রহমান বলেন, ১৫ দল, ১৪ দল, ৯ দলের নামে তিনি (শেখ হাসিনা) প্রগতিশীল দলগুলোকে একত্রিত করেছেন। এককভাবে একটি আসন পাবার মতো অবস্থায় ছিল না যেসব দল তাদেরও একাধিক সংসদ সদস্য বানিয়েছেন জোটভুক্ত করে। এমনকি সর্বোচ্চ স্বাদ মন্ত্রিত্বও দিয়েছেন তাদের। এরফলে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। দেশপ্রেম শেখ হাসিনার চেয়ে কারও বেশি নেই।
মঙ্গলবার (৪ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র ‘মাসিক উত্তরণ’ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে এসব কথা বলেন মশিউর রহমান।
তিনি বলেন, বঙ্গবন্ধু বলতেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। শেখ হাসিনা জীবনমান উন্নয়নে বহুমুখী কর্মসূচি নিয়েছেন। শুধু বর্তমান না, ভবিষ্যতকেও দেখতে পান শেখ হাসিনা।
মশিউর রহমান আরও বলেন, শেখ হাসিনাকে ৫০ বছর ধরে চিনি। বঙ্গবন্ধুকন্যা হিসেবে পদ ছাড়া যেমন চিনি তেমনি ১৯৯৬ সালে যখন প্রথমবারের মতো ক্ষমতায় এলেন তখন সরকারি কর্মকর্তা হিসেবে পেয়েছি। এবার ক্ষমতায় আসার পরে দলের সাথে সম্পৃক্ত থেকে তাঁকে চিনছি। শেখ হাসিনাকে দেখেছি মন্ত্রিসভায় সবার বক্তব্য দেওয়ার সুযোগ দেন। তারপর সবার কথা শুনে সেরা সিদ্ধান্তটি তিনি নেন।
শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, মানুষের জন্য খাবারের প্রয়োজনে দেশে কৃষি জমির পরিমাণ কমে যাওয়ায় বিজ্ঞানভিত্তিক কৃষি প্রয়োজনে তিনি পদক্ষেপ নিয়েছেন। শিক্ষার প্রসার ঘটছে। মেয়েদের শিক্ষার হার ছেলেদের শিক্ষার হারের চেয়ে বেশি। বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ঘটছে।
তিনি বলেন, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনা প্রথম ভারত, নেপাল ও ভুটান নিয়ে উপ-আঞ্চলিক সম্পর্ক তৈরির পদক্ষেপ নেন। এর মাধ্যমে বাণিজ্য ও যোগাযোগ উন্নয়ন ঘটছে। ভবিষ্যৎ দর্শনের ভিত্তি করে শেখ হাসিনা সেই সময় এ সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া ভরসা করার মতো দল নেই, তেমনি শেখ হাসিনা ছাড়া ভরসা করার মতো নেত্রী নেই। পাকিস্তানের দিক থেকে ফিরিয়ে দেশকে সঠিক পথে নিয়ে আসার কৃতিত্ব শেখ হাসিনার। ’৮১ সাল থেকে আজ পর্যন্ত বহু চড়াই উৎরাই পার করতে হয়েছে শেখ হাসিনাকে। তারপরে দ্বিতীয় দফায় দীর্ঘকালীন প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড করেছেন।
কথা, গান, কবিতা, আবৃত্তি ও তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসিক উত্তরণ সম্পাদক নূহ উল আলম লেলিন। আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মুনতাসীর মামুন।
- নীলফামারীতে ধান-চাল সংগ্রহ শুরু
- কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন
- বিয়ানীবাজারের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু
- ভুট্টাবোঝাই জাহাজে মিলল ৪৩ লিটার হুইস্কি
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- ২৫ এএসপি বদলি
- দুই মাসের মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত
- কারাগারকে যুগোপযোগী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- দ্রুত ক্লান্তি দূর করতে খান পাঁচ খাবার
- বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী
- নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সম্পাদক মিতা
- দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ
- বাংলাদেশ থেকে সরাসরি লুক্সেমবার্গ যাবে বিমান
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


