• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

Find us in facebook

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের উন্নয়নে বিএনপি কখনোই ছিল না। তারা হলো শীতের পাখির মতো। শীতকালে সাইবেরিয়া ও হিমালয় থেকে কিছু পাখি বাংলাদেশে এসে ধান খেয়ে মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়। বিএনপিও তেমন সুযোগ-সুবিধা ভোগ করে পালিয়ে যায়।

গতকাল সোমবার দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি হলো রাজনৈতিক মাঠে পুঁটি মাছের মতো। পুঁটি মাছ যেমন বৈশাখ মাসের অল্প বৃষ্টিতে লাফালাফি করে, বিএনপিও তেমনি সমাবেশে অল্প কিছু লোকজন দেখেই লাফালাফি করছে। ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।

এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয়, দিনাজপুর জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here