জাতিসংঘ তো ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২
Find us in facebook
মিয়ানমারের অভ্যন্তরীণ সীমান্তে চলমান সংকটসহ রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের জাতিসংঘে যাওয়ার সুযোগ রয়েছে। তবে সংস্থাটি ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও জাপান সফর শেষে মঙ্গলবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন মন্ত্রী।
সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চান- রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে যাবে কি না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটার সব স্কোপই আছে। জাতিসংঘে আগে আমরা গিয়েছি। কিন্তু সেখানে যেমন সিকিউরিটি কাউন্সিল…। জাতিসংঘ তো ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে। কারণ বিভিন্ন দেশে তারা সুবিধা করতে পারছে না। যুদ্ধই থামাতে পারছে না।
এর আগে, গত মাসের মাঝামাঝি সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ চায় না। বাংলাদেশ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চায়। প্রয়োজনে জাতিসংঘে যাবে বাংলাদেশ।
জাতিসংঘের মানবাধিকার পরিষদদের রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ভালো সাড়া পেয়েছে জানিয়ে ড. মোমেন বলেন, সেখানে (জাতিসংঘে) খুব ভালো সাড়া পেয়েছি। রোহিঙ্গা ইস্যুতে আমাদের একটি ভয় ছিল, ইউক্রেনের রিফিউজি নিয়ে তাদের আগ্রহ বেশি। সেজন্য আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনায় বসি।
তিনি বলেন, আলোচনায় বড় বড় সব দেশ এসেছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, তুর্কির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আমেরিকা সেখানে রোহিঙ্গাদের জন্য তহবিল ঘোষণা করেছে। যুক্তরাজ্য ছিল, সবাই ছিল। ওটা ভালো ইভেন্ট ছিল। সবাই আমাদের সঙ্গে একমত, রোহিঙ্গা ইস্যু সিরিয়াস ইস্যু এবং এর সলিউশন দরকার, প্রত্যাবাসন দরকার, এটি সবাই উপলব্ধি করেছে।
সীমান্তে পরিস্থিতি নিয়ে বাংলাদেশের করণীয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন যেটা হচ্ছে, মিয়ানমারে হচ্ছে। এটি আমাদের এখানে হচ্ছে না। আমরা ঠান্ডা মাথায় সামলাবো। আমাদের যা করণীয়, তা আমরা করছি।
মিয়ানমারের পক্ষ থেকে উসকানি দেওয়া হলে বাংলাদেশ তাদের ফাঁদে পা দেবে নাতো-এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমরা উসকানিতে পা দেব না।
গত সপ্তাহে চীনের রাষ্ট্রদূতকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভা প্রসঙ্গে ড. মোমেন বলেন, চীন সবসময় আমাদের ভালো বন্ধু। কিন্তু খুব সুবিধা হয়নি এখনো। তাদের যথেষ্ট আগ্রহ আছে এবং আন্তরিকতাও আছে।
গত বৃহস্পতিবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে র্যাবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানান, র্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত যা বলেছেন, এটা তার বক্তব্য। আমরা আমাদের ইস্যুগুলো তুলে ধরেছি। আমরা সব জায়গায় বলেছি। এটা একটা প্রসেস। এটি আমরা সবসময় তুলে ধরি।
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- দ্রুত ক্লান্তি দূর করতে খান পাঁচ খাবার
- বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী
- নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সম্পাদক মিতা
- দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ
- বাংলাদেশ থেকে সরাসরি লুক্সেমবার্গ যাবে বিমান
- সূর্যোদয়ের সময়কার দোয়া
- চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে: সুনাক
- একটা জয় বাঁচিয়ে দিলো ৭০০ মানুষের প্রাণ
- এখন কী করবেন বুবলী?
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে ব্রাজিল
- কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন: আইজিপি
- কৃষিঋণে কৃষকের জাতীয় পরিচয়পত্র যথেষ্ট: কৃষি সচিব
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


