• মঙ্গলবার   ১৬ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ১ ১৪২৯

  • || ১৭ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
উত্তরার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয় ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার

তিস্তা ব্রিজের নিচে মিলল যুবকের লাশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুন ২০২২  

Find us in facebook

রংপুরে তিস্তা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, সকালে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নদীতে গোসল করতে গিয়ে মৃত্যু কিংবা হত্যার পর ওই ব্যক্তির লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
 
মৃত ব্যক্তির নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। মৃত ব্যক্তিকে শনাক্তের পর তার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

Place your advertisement here
Place your advertisement here