• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

বদরগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ছয়টি ঘর ভস্মীভূত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১  

Find us in facebook

রংপুরের বদরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ছয়টি ঘর ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক মোটরের তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, রোববার রাত তিনটার দিকে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের উত্তর মাদাইখামার এলাকার মকবুল মিয়া ও সাজু মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এ সময় প্রতিবেশীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে মকবুল মিয়া ও সাজু মিয়ার পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ মোট ছয়টি ঘর ভস্মীভূত হয়। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশেষ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান স্থানীয় লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ।

Place your advertisement here
Place your advertisement here