২৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ জুলাই ২০২১
Find us in facebook
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেছে সরকার। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই, ঘর নেই, তাদের পুনর্বাসনে সরকারি খাস জমিতে নির্মাণ করে দেওয়া হচ্ছে আধাপাকা বাড়ি। দুঃখ-কষ্ট, বঞ্চনায় ভরা ভূমিহীন-আশ্রয়হীন মানুষগুলো প্রধানমন্ত্রীর উপহারের এসব বাড়ি পেয়ে আনন্দিত, আপ্লুত।
ইতোমধ্যে সারাদেশে দু’দফায় ১ লাখ ১৮ হাজার পরিবারকে লাল-সবুজের আধাপাকা বাড়ি হস্তান্তর করা হয়েছে। একসঙ্গে এত ঘর উপহার, বিশ্বে অনন্য নজির। প্রধানমন্ত্রী ঘোষিত এ প্রকল্পটি বেশ সুনাম কুড়ালেও কিছু অনিয়মের কারণে হচ্ছে সমালোচনাও। বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর কয়েক দিন যেতে না যেতেই ভেঙে পড়ছে। প্রকল্পটি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সরাসরি জড়িত থাকায়, তাদের অনেকের দিকে অনিয়মের আঙ্গুল তোলা হচ্ছে। দোষারোপ করা হচ্ছে, মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা ও অসাধু ঠিকাদারদেরও।
সমালোচনাময় এ পরিস্থিতিতে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণের পর উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। যার প্রশংসা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। দায়িত্ববোধ ও স্বচ্ছতার জায়গায় মেহেদী হাসান এখন অনন্য উদাহরণ।
জানা গেছে, বদরগঞ্জ উপজেলায় ২৯৬ জন ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ বাড়ি বরাদ্দ দেওয়া হয়। প্রথম পর্যায়ে প্রত্যেক বাড়ি নির্মাণের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ২৮৬টি বাড়ির বরাদ্দ পান বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। দ্বিতীয় পর্যায়ে ১ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে আরও ১০টি বাড়ি নির্মাণে অর্থ বরাদ্দ পান।
এ ছাড়া জায়গা আছে ঘর নেই- এমন ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের জন্য ৩০টি বাড়ি এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের জন্য ৮টি বাড়ি নির্মাণে বরাদ্দ পান। এসব বাড়ি ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মাণের বরাদ্দ পেলেও কম খরচে নকশা ও পরিকল্পনা অনুযায়ী দুই শতক জায়গায় একটি পরিবারের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার, টিনের ছাউনিসহ বারান্দা, বসবাসের জন্য দুটি পাকা কক্ষ, রান্নাঘর ও আসবাব রাখার কক্ষ নির্মাণ করে দেন।
সব মিয়ে বাড়ি নির্মাণে বদরগঞ্জে ৫ কোটি ৭৩ লাখ ১৪ হাজার টাকার বরাদ্দ দেন সরকার। সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দফতর থেকে এসব বাড়ি করে দেওয়া হয়। কিন্তু বাড়িগুলো নির্মাণের পর উদ্বৃত্ত থেকে যায় ২৫ লাখ টাকা। সেই টাকা সরকারি কোষাগারে ফেরত দেন ইউএনও মেহেদী হাসান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, আমার নেতৃত্বে বাড়ি নির্মাণে পাঁচ সদস্যের কমিটি ছিল। আমি কাজ শুরু করার আগে কমিটির সদস্যদের নিয়ে বসেছিলাম। ওইদিন সদস্যদের বলেছিলাম, যদি বাড়ি নির্মাণ করে টাকা বেঁচে যায়, তাহলে বেঁচে যাওয়া টাকা সরকারকে ফেরত দেব। তারা আমার সঙ্গে একমত ছিলেন।
তিনি আরও বলেন, বাড়িগুলো তৈরিতে তুলনামূলক ভালো ইট ও বালু কিনেছি কম দামে। এখানে মিস্ত্রি খরচও কম লেগেছে। এ কারণে নির্ধারিত নকশা ও প্রাক্কলিত মূল্যে বাড়িগুলো নির্মাণের পরও ২৫ লাখ টাকা অবশিষ্ট থাকে। সেই টাকা গত অর্থবছরে সরকারি কোষাগারে ফেরত দিয়েছি। এটা কোনো বাহাদুরি নয়। দায়িত্ববোধ ও স্বচ্ছতার জায়গা থেকে এটা করা হয়েছে। এ জন্য খুব ভালো লাগছে।
এ বিষয়ে বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী বলেন, সরকারি টাকা ইচ্ছে মতো ব্যয় না করে ইউএনও সঠিকভাবে কাজে লাগিয়েছেন। স্বচ্ছতার সঙ্গে বরাদ্দের চেয়ে কম মূল্যে বাড়িগুলো নির্মাণের চেষ্টা করেছেন। ইউএনও সাহেব তার আন্তরিকতা ও জবাবদিহিতার জায়গায় অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী ঘোষিত আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণের পর বেঁচে যাওয়া টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে তিনি অনন্য দৃষ্টান্ত দাঁড় করিয়েছেন।
এসব বাড়ি নির্মাণ ও নির্মাণকাজ তদারকির জন্য ইউএনও মেহেদী হাসানকে সভাপতি করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যসচিব ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। সদস্য ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
রংপুরের আট উপজেলায় ভূমিহীন ও গৃহহীনসহ ১ হাজার ৯৮৮ পরিবারকে ২ শতক জমিতে বসতবাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার ভূমিহীন ও গৃহহীনদের এ প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান জেলা প্রশাসক আসিব আহসান।
মেহেদী হাসান সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। শিগগিরই তিনি দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগ দেবেন বলে জানা গেছে। এর আগে ২০২০ সালের ৩১ মে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা থেকে বদলি হয়ে বদরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন তিনি। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলা সদরে।
- বিশ্ব যুব দাবায় দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ
- তৃণমূলে নতুন ছক আওয়ামী লীগের
- বিএনপির শাসনামলের ১০০ দিনের আমলনামা তুলে ধরলেন জয়
- প্রতিটি কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য: রাষ্ট্রপতি
- সৈয়দপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
- শিশুর শ্লীলতাহানির অভিযোগে চা দোকানিকে গণপিটুনি
- সমাধান দিলো পুলিশ, হরিজন সেই কিশোরকে মিষ্টি খাওয়ানো হলো
- এসএসসির প্রশ্ন ফাঁস: রিমান্ড শেষে দুই শিক্ষক কারাগারে
- সেন্ট্রাল আফ্রিকায় নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম
- নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
- ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে`
- জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে হবে: আইজিপি
- ২০২৩ সালে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বিশ্ব: প্রধানমন্ত্রী
- আজ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর
- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কোনো দূতাবাস আমাদের প্রভাবিত করেনি: সিইসি
- জাতিসংঘ তো ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী
- রাত ৮টার মধ্যে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: পলক
- দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ১০০ সদস্য
- ৬৫৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
- এইচএসসির প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
- খালেদা জিয়ার ডাকে সরকারের পতন হবে না: কৃষিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর দর্শন, ধর্ম যার যার রাষ্ট্র সবার: খাদ্যমন্ত্রী
- ‘সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব’
- প্রধানমন্ত্রীর প্রশংসায় ওয়াশিংটন পোস্ট
- হজ পালনে বয়সের নিষেধাজ্ঞা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী
- মিয়ানমার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাতীবান্ধায় নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল অপূর্বের
- করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান



